#https://www.youtube.com/@mntvjashore3078

আগামী ২৮ অক্টোবর খুলনায় ইসলামী আন্দোলনের সমাবেশ সফলে যৌথসভা অনুষ্ঠিত-pen voice

 আগামী ২৮ অক্টোবর খুলনায় ইসলামী আন্দোলনের সমাবেশ সফলে যৌথসভা অনুষ্ঠিত 





শেখ নাসির উদ্দিন, খুলনা:আগামী ২৮ অক্টোবর খুলনার সোনালী ব্যাংক চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই'র বিশাল সমাবেশ সফলে ইসলামী আন্দোলন বাংলাদেশ  খুলনা মহানগর ও জেলার যৌথসভা আজ রবিবার (৯ অক্টোবর) দুপুর ২ টায় নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ আইএবি মিলানায়তনে জেলা সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ ইমরানের  সভাপতিত্বে ও নগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। 

সভায় উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারী হাফেজ আসাদুল্লাহ আল গালিব, নগর জয়েন্ট সেক্রেটারী মাওঃ ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওঃ দ্বীন ইসলাম, মাওঃ শায়খুল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, মাওঃ আব্বাস আমিন, মোঃ মঈন উদ্দিন ভূইয়া, মোঃ কবির হুসেইন, মোল্লা রবিউল ইসলাম তুষার, মাওঃ হাফিজুর রহমান, মাওঃ শায়খুল ইসলাম বিন হাসান, আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন, এসকে নাজমুল হাসান, আলহাজ্ব সরোয়ার হোসেন বন্দ, নির্বাহী সদস্য আবুল কালাম আজাদ, আলহাজ্ব আব্দুল মান্নান, মাওঃ নিজাম উদ্দিন, মোঃ কামরুল ইসলাম, জাতীয় শিক্ষক ফোরামের মুফতী রবিউল ইসলাম রাফে, ইসলামী শ্রমিক আন্দোলনের গাজী মুরাদ হোসেন, ইসলামী যুব আন্দোলনের আলহাজ্ব আবুল কাশেম, মোঃ ইমরান হোসেন মিয়া, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মোঃ মঈন উদ্দিন, এনামুল হাসান সাঈদ, আব্দুল্লাহ আল মামুন, হাবিবুল্লাহ মেসবাহ প্রমুখ নেতৃবৃন্দ।

সভায় আগামী ২৮ অক্টোবর বিশাল সমাবেশ সফলে থানায় থানায় সফর এবং সমাবেশ বাস্তবায়নে বিভিন্ন উপ কমিটি গঠন করা হয়।

Post a Comment

Previous Post Next Post