#https://www.youtube.com/@mntvjashore3078

মনিরামপুর বহুবছরের ঝুঁকিপূর্ণ সেতু সংস্কার, রাখা হয়নি বিকল্প রাস্তা, চলাচলে জনদুর্ভোগ-pen voice

 মনিরামপুর বহুবছরের ঝুঁকিপূর্ণ সেতু সংস্কার, রাখা হয়নি বিকল্প রাস্তা, চলাচলে জনদুর্ভোগ



আব্দুল্লাহ আল মামুন


মনিরামপুর রাজাগঞ্জ রোডে বহু বছরের ঝুঁকিপূর্ণ সেতুটি সংস্কারের কাজ দ্রুত গতিতে চলছে । তবে বিকল্প রাস্তা না থাকায় সেতুর দুই পাশের বাসিন্দাদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সমস্যায় পড়েছে শিক্ষার্থীরাও অনেক কষ্ট করে নদীতে নেমে উঁচু নিচু গর্ত পাড়ি দিয়ে যেতে হচ্ছে স্কুলে।

এছাড়াও সাধারণ মানুষের দুই মিনিটের পথ এক দুই কিলোমিটার ঘুরে মনিরামপুর বাজারে আসতে হচ্ছে।

এই বিষয়টি নিয়ে স্থানীয় পথচারীদের মন্তব্য ঝুঁকিপূর্ণ সেতু সংস্কারের জন্য সাময়িক কষ্ট হলেও সেতুটি নির্মাণ কাজ শেষ হলে আমাদের অনেক উপকার হবে।


সরেজমিনে গিয়ে দেখা যায় সেতু সংস্কার কাজ চলছে সেতু দুই পাশে পাকা সড়ক ভেঙে ১৫ ফুট গভীর করে খোঁড়া হয়েছে তবে সেতু সংলগ্ন বিকল্প কোন পথ নেই যা দিয়ে যানবাহন ও  মানুষ হেঁটে চলাচলেরও পথ রাখা হয়নি।

তবে সেতু সংলগ্ন পথ না থাকলেও মধুমিতা সিনেমা হলের সামনে দিয়ে তাহেরপুর শ্মশান পার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেনের বাড়ি হয়ে সহজেই অল্প সময়ে মনিরামপুর বাজারে উঠা সম্ভব।

এছাড়াও রাজাগঞ্জ মশ্মিমগর খেদাপাড়ার পথচারীরা আকরাম মোড় হয়ে মহিলা কলেজ মোহনপুর বটতলা হয়ে যে কোন ছোট বড় যানবাহন নিয়ে মনিরামপুর আসতে পারেন।

তবে এ রাস্তা অনেকেই না চেনার কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

Post a Comment

Previous Post Next Post