মোঃ এমদাদ,বিশেষ প্রতিনিধি
মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
মাগুরা ঝিনাইদহ মহাসড়কের ছোট ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় লিমন ও ওয়াসীম নামের দুই ব্যক্তি নিহত হয়েছেন ।
ঘটনার প্রত্যক্ষরা জানান, আজ ১৮ অক্টোবর ২০২২ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে তারা দুজন মোটরসাইকেল যোগে মাগুরার শহরের দিকে যাচ্ছিলেন এসময় ছোট ব্রিজ এলাকায় পৌঁছালে, ঝিনাইদহ থেকে ছেড়ে আসা মাগুরা গামী পূর্বাশা নামের পরিবহনটি, মোটরসাইকেল টিকে পিছন থেকে ধাক্কা দেয়,এসময় মোটরসাইকেল বেশ দূরে গিয়ে ছিটকে পড়ে,
এতে ঘটনাস্থলে একই মোটরসাইকেল আরোহী দুজনেই ঘটনাস্থলেই মৃত্যু হয় ।
নিহতরা হচ্ছেন মাগুরার মাঝাইল গ্রামের আলতাফ বিশ্বাসের ছেলে লিমন বিশ্বাস ২৫ ও মাগুরা সদর উপজেলার পারনান্দুয়ালী গ্রামের আহমেদ হোসেনের ছেলে ওয়সীম বিশ্বাস ।
এ ঘটনায় খবর পেয়ে মাগুরা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে প্রেরণ করেন।
এ ঘটনার ঘাতক গাড়ি চালক পরিবহনটি নিয়ে পালাতক রয়েছে ,তবে গাড়িসহ ঘাতক ড্রাইভারকে আটকের চেষ্টা চলছে বলে মাগুরা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত হোসেন সাংবাদিকদের জানান ।
