#https://www.youtube.com/@mntvjashore3078

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে চেয়ারম্যান আলমগীর হোসেনের শুভেচ্ছা বার্তা-pen voice

 প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে চেয়ারম্যান আলমগীর হোসেনের শুভেচ্ছা বার্তা



স্টাফ রিপোর্টার, মনিরামপুর (যশোর) থেকেঃ  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বাংলাদেশ আ.লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন মনিরামপুর উপজেলা আ.লীগ নেতা ও শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ আলমগীর হোসেন। গত ২৮ সেপ্টেম্বর (বুধবার) নিজ  ফেসবুক আইডি থেকে শুভেচ্ছা বার্তায় আলমগীর হোসেন বলেছেন, ‘আপনার এই বিশেষ দিনে পৃথিবীর সকল সুখ আপনার হোক, মাতৃভূমির প্রতি আপনার অকৃত্রিম ভালোবাসা এবং অকুতোভয় নেতৃত্ব আমাদের অনুপ্রেরণা যোগায়।


প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, ‘দেশের সর্বোপরি উন্নয়নের চাকা সচল রাখায় আমরা আপনার প্রতি চিরকৃতজ্ঞ। আপনার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি। শুভ জন্মদিন আমাদের শ্রদ্ধা ও ভালোবাসার মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা।


এ ছাড়াও মনিরামপুর উপজেলা জাতীয় শ্রমিকলীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন এক বার্তায় বলেছেন, শুভ জন্মদিন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা, আপনার সুদক্ষ নেতৃত্বে এগিয়ে চলুক প্রিয় বাংলাদেশ, আপনার নেতৃত্ব দূরদর্শীতা এবং একনিষ্ঠতা আমাদের সবাইকে অনুপ্রাণিত করে চলেছে। আপনার নেতৃত্বে দেশ আরও এগিয়ে যাবে, সবার মতো এটাও আমার বিশ্বাস। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি।

Post a Comment

Previous Post Next Post