#https://www.youtube.com/@mntvjashore3078

যশোরের কুয়াদায় বেশি দামে বিক্রি হচ্ছে ইউরিয়াসহ যাবতীয় সার ও কীটনাশক

 যশোরের কুয়াদায় বেশি দামে বিক্রি হচ্ছে ইউরিয়াসহ যাবতীয় সার ও কীটনাশক 


বিএম মিলন,স্টাফ রিপোর্টাঃ


যশোরের কুয়াদায় বেশি দামে বিক্রি হচ্ছে কৃষি কাজে ব্যবহৃত ইউরিয়া,ডিএপি,এমওপি ও টিএসপি সার। এ ঘটনায় এলাকার কৃষকেরা চরম ক্ষোভ প্রকাশ করেছেন।

স্থানীয় সুত্রে জানা যায়,যশোরের  সতীঘাটা,কুয়াদা,বেগারীতলা, চালকিডাঙ্গা, ব্রাক্ষণডাঙ্গা ও ঢাকুরিয়া বাজারসহ আশপাশের এলাকায় ডিলার ও খুচরা বিক্রেতাগন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিয়ে নয়া কৌশলে বেশি দামে বিক্রি করছেন কৃষি কাজে ব্যবহৃত সার ও কীটনাশক। সরকার কর্তৃক ইউরিয়া প্রতি কেজি ২২ টাকা, ডিএপি ১৬ টাকা,এমওপি ১৫ টাকা,টিএসপি ২২ টাকা নির্ধারণ করা হয়েছে। কিন্তু এলাকার কিছু    অসাধু চিহ্নিত ডিলার ও খুচরা বিক্রেতাগন সরকারের নির্দেশ উপেক্ষা করে সারের কৃত্রিম সংকট দেখিয়ে, ইউরিয়া প্রতি কেজি ২৮ থেকে ৩০ টাকা, ডিএপি ২০ থেকে ৩০ টাকা, এমওপি ৩৫ থেকে ৪০ টাকা,টিএসপি ৩৩ থেকে ৩৫ টাকা করে বেশি দামে বিক্রি করছে। এলাকাবাসি জানায়,বর্তমান সরকার দেশের কৃষকদের বাঁচাতে কৃষিখাতে প্রতি বছর শত শত কোটি টাকা ভুর্কি দিয়ে আসছেন। তবে তারা আক্ষেপ করে বলেন,আমরা সাধারণ কৃষকেরা এখন বেশি দামে সার ও কীটনাশক কিনে, মাথার ঘাম পায়ে ফেলে জমিতে ফসল ফলিয়ে কিভাবে লাভবান হবো। তারা আরও জানায়, আমরা টেলিভিশন ও পত্রিকায় দেখছি সারা দেশে যে সকল ডিলার ও খুচরা বিক্রেতাগন সরকার কর্তৃক নির্ধারিত মুল্যের চেয়ে বেশি দামে সার ও কীটনাশক বিক্রি করছে তাদেরকে বাজর তদারকিটিম ও ভ্রাম্যমাণ আদালত জরিমানা করছে। কিন্তু এর কোন প্রভাব আমাদের এলাকায় পড়েনি বলে তারা জানিয়েছেন। 

এ বিষয়ে এলাকার সচেতনমহল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

Post a Comment

Previous Post Next Post