যশোরে রূপদিয়া নানা আয়োজনের মধ্যদিয়ে পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব পালন
মোঃ ওয়াজেদ আলী স্টাফ রিপোর্টার
যশোর সদর উপজেলা নরেন্দ্রপুর ইউনিয়নের রূপদিয়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও সনাতন ধর্মীয় ভাবগাম্ভির্জের মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মষ্টমী পালন। এ উপলক্ষে নরেন্দ্রপুর ইউনিয়নে জন্মষ্টমী উদযাপন ও পূজা কমিটির আয়োজনে সনাতন ধর্মাবলম্বী আলোচনা সভায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান মোঃ রাজু আহম্মেদ। শনিবার (২০ আগষ্ট) রূপদিয়া সার্বজনীন কালী মন্দির আয়োজিত আলোচনা সভায় সনাতন ধর্মের শতশত ভক্তবৃন্দরা অংশ গ্রহণ করেন। পূজার্চনা, প্রসাদ বিতরণসহ ধর্মীয় নানা আচার অনুষ্ঠান ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জন্মাষ্টমী উৎসব পালন করছে সনাতন ধর্মাবলম্বীরা। এ সময় উপস্থিত ছিলেন, নরেন্দ্রপুর ইউনিয়নের বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন।
