২১ শে আগষ্ট গ্রেনেড হামলার খুনিদের ফাঁসির রায় কার্যকর করার দাবীতে যশোর প্রেসক্লাবের সামনে মানববন্ধন
মোঃ ওয়াজেদ আলী স্টাফ রিপোর্টার
২০০৪ সালে ২১ আগষ্ট ঢাকায় আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা কে হত্যার উদ্দেশ্যে ভয়াল গ্রেনেড হামলায় জড়িত মাষ্টার মাইন্ডদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে রবিবার সকাল ১১ টায় যশোর প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সন্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক আলহাজ্ব আসাদুজামান মিঠু, বক্তৃতা করেন জেলা স্বেচ্ছাসেবক লীগ সন্মেলন প্রস্তুত কমিটির যুগ্ম আহবায়ক অধ্যক্ষ নুরে আলম মিলন ও যুগ্ম আহবায়ক শেখ ইমামুল কবির। অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রাফেদ রেজা রতন,নুর ইমাম বাবুল,ইব্রাহিম হোসেন ,প্রদিব দাস,ইমাম হাসান সাগর,পুলক ঘোষ,সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মফিজুর রহমান ডাবলু,সহ সভাপতি আসাদুজ্জামান সুমন, প্রচার সম্পাদক এমএইচ সোহাগ ,শহর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মাহমুদুল হাসান সুমন,যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম সোহাগ ,শেখ ইব্রাহিম ,শাহজাদা নেওয়াজ,নজরুল ইসলাম ,রবিউল ইসলাম ,জুয়েল খান,এস এম রয়েল,আবু সাইদ,আশরাফুল ইসলাম ,মুক্ত খান,সেলিম রেজা বাবলু,লিমন হোসেন ,ফারুক হোসেন ,শামছুর রহমান ,ইমন হোসনে ,আমিন উল্লাহ বিশ্বাস ,বিদ্যুৎ আহমেদ ,সেলিম রেজা,নাজমুল হোসেন ,মশিয়ার রহমান,অনিক হোসেন প্রমুখ।মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন ১৯৭১,১৯৭৫ এবং ২০০৪ সালের ২১ আগষ্টে বর্বর গ্রেনেড হামলা একই সুত্রে গাথা ,অবিলম্বে জড়িত কুশিলবদের বিচারের মাধ্যমে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।
