নরেন্দ্রপুরে ইউপি চেয়ারম্যান রাজু’র উদ্যোগে ২১ শে আগস্ট উপলক্ষে বিক্ষোভ মিছিল ও শোক র্যালি
মোঃ ওয়াজেদ আলী স্টাফ রিপোর্টারঃ
২০০৪ সালে ২১ শে আগস্ট গ্রেনেড হামলা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোঃ রাজু আহম্মেদ এর নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল ও শোক র্যালির আয়োজন করা হয়।
রবিবার (২১ শে আগষ্ট) বিকাল ০৫ টায় অত্র ইউনিয়ন পরিষদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে রূপদিয়ার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন পরিষদ চত্বরে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। এ সময়ে রূপদিয়া বাজারের রাজপথ ও অলি গলি স্লোগানে মুখরিত হয়ে উঠে। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সপরিবারে নির্মমভাবে হত্যার মধ্যে দিয়ে যে ষড়যন্ত্র শুরু হয়েছিল। ২০০৪ সালের ২১ আগস্টে ও গ্রেনেড হামলার ঘটনা ছিল তারই ধারাবাহিকতা। ২১ আগস্ট গ্রেনেড হামলা ছিল আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার পায়তারা। সেই ষড়যন্ত্র এখনও চলছে। স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক গোষ্ঠী এবং উন্নয়ন ও গণতন্ত্র বিরোধী চক্র এখনও নানাভাবে সোচ্চার আছে। তারা বলেন, অশুভ শক্তি সবসময় আমাদের উন্নয়নকে বাধাগ্রস্ত করে পিছনে ফেলতে চায়। কিন্তু অশুভ শক্তির সব অপতৎপরতা সত্ত্বেও বঙ্গবন্ধুর কন্যা সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দুর্বারগতিতে এগিয়ে যাচ্ছে। এ ধারাবাহিকতা রক্ষার্থে দলীয় সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। মিছিল ও সভায় নরেন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা ও কর্মীবৃন্দরা উপস্থিত ছিলেন।
