#https://www.youtube.com/@mntvjashore3078

শেখ সোহেলের সুস্থতায় দৌলতপুরে যুবলীগ নেতার দোয়া-দৈনিক পেন ভয়েস


 শেখ সোহেলের সুস্থতায়

দৌলতপুরে যুবলীগ নেতার দোয়া



ইমরান মোল্লা স্টাফ রিপোর্টার খুলনা জেলা ঃ বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শেখ সোহেল আশুরোগ মুক্তি ও সুস্থতা কামনা দৌলতপুর থানা যুবলীগ নেতা ইবাদ মোড়লের উদ্যোগে দৌলতপুরস্থ মেসার্স রাবেয়া কনস্ট্রাকশন কার্যালয়ে ২ আগষ্ট (মঙ্গলবার) দৌলতপুর বেবিটেক্সী ষ্ট্যান্ড জামে মসজিদের পেশ ইমাম আমিনুর রহমানের পরিচালনায় বিশেষ দোয়া মোনাজাত ও কোরআনখানী অনুষ্ঠিত হয়েছে। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৌলতপুর থানা যুবলীগ নেতা বাচ্চু মোড়ল, সাবেক ছাত্রলীগ নেতা পলাশ মন্ডল, খানজাহান আলী থানা সেচ্ছাসেবকলীগ নেতা ফয়সাল হোসেন, দৌলতপুর থানা সেচ্ছাসেবকলীগ নেতা ইব্রাহিম মোড়ল, ইউসিসি’র পরিচালক মোঃ সরোয়ার রহমান, মহেশ্বরপাশা জিয়া কলেজের অধ্যাপক স,ম আব্দুল গফফার, ছাত্রলীগ নেতা শেখ আরিব, দ্বীন মোহাম্মাদ মোড়ল, সেচ্ছাসেবক লীগ নেতা সোহেল, নাসির, পারভেজসহ সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

Post a Comment

Previous Post Next Post