মনিরামপুর উপজেলা আ.লীগের সদ্য ঘোষিত কমিটি বাতিল
স্টার্ফ রির্পোটার, মনিরামপুর (যশোর) থেকেঃ যশোরের মনিরামপুর উপজেলা আওয়ামীলীগের সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কমিটি বাতিল ঘোষণা করা হয়েছে। গত (মঙ্গলবার) কেন্দ্রীয় আ.লীগের কার্যালয়ে জেলা-উপজেলা আ.লীগের এক বৈঠকে এ কথা নিশ্চিত করেন যশোর জেলা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বি,এম মোজাম্মেল হোসেন।
এ সময় তিনি উপজেলা আ.লীগের কমিটির বিষয়ে জেলা উপজেলা নেতৃবৃন্দ একত্রে বসে পুনরায় সেপ্টেম্বরের ৭ তারিখের মধ্যে নতুন করে জেলা-উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদকে পুনরায় আ.লীগসহ অন্যান্য কমিটি করার নির্দেশ প্রদান করেন।
