#https://www.youtube.com/@mntvjashore3078

১০ বছরে সরকারের উন্নয়ন দেখা মেলেনি মণিরামপুর পৌরসভার ১ নং ওয়ার্ড হাকোবায়-দৈনিক পেন ভয়েস

 ১০ বছরে সরকারের উন্নয়ন দেখা মেলেনি মণিরামপুর পৌরসভার ১ নং ওয়ার্ড হাকোবায়।




মোঃ তহিদুল ইসলাম মণিরামপুর উপজেলা প্রতিনিধি 

মণিরামপুর পৌরসভার সব ওয়ার্ডের রাস্তা চকচকা হলেও,এক নং ওয়ার্ড হাকোবার রাস্তায় কাঁদার কারনে চলাচলের   জনদূর্ভোগ প্রায় দশ বছর ধরে হাকোবা মোড় হইতে বটতলা পর্যন্ত রাস্তার বেহাল দশা।প্রায় ১০ হাজার মানুষের চলাচল এই রাস্তাটি দিয়ে।বড়ো বড়ো গর্তের কারনে হালকা বৃষ্টি হলেই রাস্তায় কাঁদা হয়ে যাই।প্রায় প্রা ১৫ টি রাস্তা এমন অবস্থা দেখা গেছে।এর ভিতরে বাজার থেকে বটতলা ঈদগাহ পর্যন্ত ১.৫ কিঃ রাস্তা একেবারে চলাচলে অনুপযোগী, উপজেলা ভাইস চেয়ারম্যানের বাড়ির মোড় হইতে পুর্ব পাড়া হামিদ সরদারের বাড়ি পর্যন্ত,ও মাঝের পাড়া চেয়ারম্যান মোড় হইতে, লেদ লাভুর বাড়ি পর্যন্ত, মাঝের পাড়া ফারুক হোসেনের বাড়ি মোড় হয়তে মানিক তলা মোড় পর্যন্ত, কুন্ডুপাড়া হয়তে বটতলা মোড়,উপজেলা চেয়ারম্যান নাজমা খানমের বাড়ি পাস থেকে ভগমান পাড়ার রাস্তটিও চলাচলের অনুপযোগী। নেই তেমন কোনো পানি নিষ্কাশন ব্যাবস্হা।কিছু জাইগাই দেখা মেলে পিচের পরেই বিলাসবহুল বাড়িতে উঠার গেইটের সামানে ঢালাই দারা উঠার পথ করে নিয়েছেন। সেই জাইগা থেকে একটি ভ্যান চলাচল করতে পারে না।সাধারণ মানুষের কথা কে শোনে, পৌরসভার  ইঞ্জিনিয়ার বা স্হানীয় জনপ্রতিনিধির নেই কোনো পদক্ষেপ। এ বিষায়ে সাধারণ ভ্যান চালক কে গুনতে হচ্ছে হাজার হাজার টাকা।গত ৪ বছর আগে ইচ্চা মতো ড্রেন করে পৌরসভা, কিন্তু সেই ড্রেন দিয়ে কখনোই পানি সরে না।

রাস্তা ছাড়া দেড় ফুট উচু ড্রেন থাকায় ভ্যান উঠাতে গেলে মানুষ লাবিয়ে খালি ভ্যান পার করতে হয়।এমন রাস্তা পৌরসভার বাকি ৮ টি ওয়ার্ডে নাই। স্হানীয় সাধারণ মানুষের দাবি এই রাস্তাটি উপর মহলের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। এবং এলাকা বাসি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে দুই হাত তুলে অনুরোধ করেছেন।হাকোবার এই রাস্তাটি যেনো চলাচলের উপযোগী করে দেন।

Post a Comment

Previous Post Next Post