যশোরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান'র মূড়ালিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন, এমপি জনাব কাজী নাবিল আহমেদ
মোঃ ওয়াজেদ আলী স্টাফ রিপোর্টার
১৫ আগস্ট জাতীয় শোক দিবস হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবারের সকল শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন যশোর-৩ সদর আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব কাজী নাবিল আহমেদ। আরও উপস্থিত ছিলেন, যশোর সদর উপজেলার চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মেহেদী হাসান মিন্টু, জেলা আওয়ামী লীগের তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক লুৎফুল কবির বিজু, জেলা যুব লীগের আহবায়ক অশোক কুমার বোস জেলা যুব লীগের সাংগঠনিক সম্পাদক সাঈদুজ্জামান সহিদ,জেলা যুব লীগের পাঠাগার বিষয়ক সম্পাদক শেখ আলাউদ্দিন মুকুলসহ যশোর সদর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
