যশোরের রামনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন, ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফ
মোঃ ওয়াজেদ আলী স্টাফ রিপোর্টার
জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফ'র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ৩শতাধিক শিক্ষার্থীদের মাঝে ফলজ বনজ ও ঔষধী গাছের চারা ও বিতরণ করা হয়েছে।
শনিবার সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এ গাছের চারা বিতরণ করা হয়। বিদ্যালয়ের মাঠে বৃক্ষরোপণ ও বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফ। এসময় উপস্থিত ছিলেন সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আলতাফ হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ,ইউ পি সদস্য রফিকুল ইসলাম,গাজী রিয়াজ উদ্দিন মেহেদী হাসান, রামনগর ইউনিয়ন যুবলীগের আহবায়ক ইউ পি সদস্য শরিফুল ইসলাম মিন্টু, যুগ্ন-আব্বাহক হোসাইন কবির , যুবলীগ নেতা শাওন হোসেন, ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান সাগর, রায়হান উদ্দিন সিয়াম, ওসামা বিন ইব্রাহিম, রাকিবুল ইসলাম রকি ও আলী হোসেন উজ্জ্বল সহ শিক্ষক শিক্ষিকা ও বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা।
