অভয়নগরে ৫নং শ্রীধরপুর ইউনিয়নে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত
নূর ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধি, অভয়নগর, যশোর থেকেঃ
যশোরের অভয়নগরে ৫নং শ্রীধরপুর ইউনিয়নে ৩ ও ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
২৯ জুলাই শুক্রবার বিকাল ৪.০০ টায় শংকরপাশা হাইস্কুল ময়দানে এই অধিবেশন অনুষ্ঠিত হয়। মোঃ মতিয়ার রহমান ও ইস্রাফিল মোড়লের যৌথ সঞ্চালনায় সভাপতিত্ব করেন ৫নং শ্রীধরপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ আসাদুজ্জামান আসাদ ও ৬নং ওয়ার্ভ আওয়ামীলীগের সভাপতি বাবু অশোক কুমার বিশ্বাস, প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের অভয়নগর উপজেলার সুযোগ্য সভাপতি, সাবেক মেয়র ও যশোর জেলা আওয়ামীলীগের সন্মানিত সদস্য আলহাজ্ব এনামুল হক বাবুল ফারাজী, প্রধান বক্তা ছিলেন অভয়নগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সাবেক চেয়ারম্যান ও যশোর জেলা আওয়ামীলীগের সন্মানিত সদস্য সরদার অলিয়ার রহমান, বিশেষ অতিথি ছিলেন অভয়নগর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর, অভয়নগর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাশ শান্ত, ৫নং শ্রীধরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব জিল্লুর রহমান ফারাজী, ৫নং শ্রীধরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ নাসির উদ্দিন মোল্যা, উদ্ভোদক ছিলেন ৫নং শ্রীধরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রওশন আলী মোড়ল, অভয়নগর উপজেলা ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারুসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
নতুন কমিটিতে ৩ নম্বর ওয়ার্ডের নেতা নির্বাচনে সভাপতি পদে শেখ আসাদুজ্জামান আসাদ, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মতিয়ার রহমান ইঙ্গল, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মফিজ ফকির নির্বাচিত হয়েছেন।
৬ নম্বর ওয়ার্ডে সভাপতি পদে মোহাম্মদ ইসরাফিল, সাধারণ সম্পাদক শ্রী নিখিল কুমার রায়, সিনিয়র সহ-সভাপতি শ্রী অমার হালদার নির্বাচিত হয়েছেন।
কমিটি ঘোষণা দিয়ে সমাপনী বক্তব্যে বক্তারা বর্তমান সরকারের অসামান্য ও উল্লেখযোগ্য অগ্রগতি, আগামী নির্বাচনে দলের অটুট ঐক্যের গুরুত্ব তুলে ধরে ত্রি-বার্ষিক সম্মেলনের সভা সমাপ্তি ঘোষণা করেন
