#https://www.youtube.com/@mntvjashore3078

মণিরামপুরে পরিচ্ছন্নতায় বিডি ক্লিন।-দৈনিক পেন ভয়েস

 মণিরামপুরে পরিচ্ছন্নতায় বিডি ক্লিন।



এস এম তাজাম্মুল,মনিরামপুরঃ

যশোরের মনিরামপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বাজার,রাস্তা,গলিকে পরিষ্কার পরিছন্ন রাখাতে ও মানুষকে এ বিষয়ে সচেতন করতে নিয়মিত পরিছন্ন ক্যাম্পেইন করে চলেছে সামাজিক উন্নয়ন সংগঠন বিডি ক্লিন। 


বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর ছাত্র-ছাত্রীরা এ সংগঠনের হয়ে সমাজসেবা মূলক কাজ করছে নিজের ইচ্ছা শক্তিতে।


বিডি ক্লিন মণিরামপুর উপজেলা টিমের উপ-সমন্বয়ক রকিবুল ইসলাম জানান,

ময়লা কুড়িয়ে রাস্তা পরিষ্কার করা  বিডি ক্লিন তারুণ্যর উদ্দেশ্য নয় বরং বিডি ক্লিন তারুণ্য ময়লা কুড়াই যাতে আপনার-আমার বিবেক জাগ্রত হয়।


পরিছন্ন ক্যাম্পেইন চলাকালে উপস্থিত ছিলেন মনিরামপুর  পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর সুমন দাস ও ৩নং ওয়ার্ড কাউন্সিলর বাবুলাল চৌধুরী। 

এসময় ওয়ার্ড কাউন্সিলর সুমন দাস ও বাবুলাল চৌধুরী স্থানীয় দোকান মালিকদের নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে উৎসাহিত করেন।


আরও উপস্থিত ছিলেন বিডি ক্লিন মণিরামপুর উপজেলা টিমের উপ-সমন্বয়ক রকিবুল ইসলাম, উপজেলা সমন্বয়ক আরিফ ফয়সাল, সহ-সমন্বয়ক জেসিয়া জামান সমন্বয়ক অভি হাসান,মহিব,মেহবুব,রিফাত,গৌরব,অর্নব,

শরিফ,তিশা,ফাতেমা,রিমি,শর্মী রহমান,অভি, তানহা,রাফি সহ সদস্যবৃন্দ।

Post a Comment

Previous Post Next Post