#https://www.youtube.com/@mntvjashore3078

কেশবপুরে ইসলামী ছাত্র আন্দোলনের সদস্য সম্মেলন অনুষ্ঠিত

 কেশবপুরে ইসলামী ছাত্র আন্দোলনের সদস্য সম্মেলন অনুষ্ঠিত



আবদুল্লাহ আল মামুন যশোর জেলা প্রতিনিধি 


যশোরের কেশবপুরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর নবীন সদস্য সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। আজ (২৮ জুলাই) বৃহস্পতিবার বিকাল ৩ টায়, থানা কার্যালয়ে শাখা সভাপতি মুহাম্মাদ আবুল হাসান-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ আশিকুর রহমান সঞ্চালনায় অনুষ্ঠিত সদস্য সম্মেলনে

প্রধান অতিথির বক্তব্যে রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সভাপতি মুহাম্মাদ আব্দুল আওয়াল।


অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এদেশের জনগণের মুক্তির লক্ষে কাজ করে যাচ্ছে। ছাত্র সমাজকে অন্যায় ও জুলুমের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য আহ্বান করছে। ছাত্ররা যেন পড়ালেখার পাশাপাশি দেশ ও জাতির মুক্তির লক্ষে  আমরণ সংগ্রাম করে যেতে পারে সে লক্ষে কাজ করে যাচ্ছে, এবং সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লড়াইয়ে অবতীর্ণ হয়েছে। আর সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার শ্লোগান ছিলো এদেশের স্বাধীনতা সংগ্রামের শ্লোগান।


তিনি আরো বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ছাত্রদেরকে সততা ও নৈতিক গুণাবলি অর্জনের শিক্ষা দেয় এবং নেতৃত্বের যোগ্য করে গড়ে তোলার জন্য কাজ করে। যাতে করে আজকের ছাত্ররা আগামী দিনে সততার সাথে দেশ ও জাতির নেতৃত্ব দিতে পারে।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেশবপুর থানা শাখার সভাপতি মাওলানা আবু ইউসুফ জামিল, 


আরো উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন কেশবপুর থানা শাখার সাধারণ সম্পাদক সোহেল পারভেজ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেশবপুর থানা শাখার সহ-সভাপতি মুহাম্মাদ আরিফ হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ ইউনুছ আলী, প্রকাশনা ও দফতর সম্পাদক মুহাম্মাদ আবু হুজাইফা, অর্থ কল্যাণ সম্পাদক মুহাম্মাদ আলফাজ হোসেন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুহাম্মাদ আবু তালহা প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post