কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ৬০০ গ্রাঁম গাঁজা, ১০০ পিস ইয়াবা এবং ২০ লিটার
মদসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতারঃ
ইমরান মোল্লা স্টাফ রিপোর্টার খুলনা জেলা
গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ১) মোঃ হেলাল শেখ(৩৫), পিতা-সামছু শেখ, থানা-দৌলতপুর; ২) আব্দুল মজিদ(৪৪), পিতা-মৃত: জিহাদ গাজী, সাং-তারাবুনিয়া, থানা-ভান্ডারিয়া, জেলা-পিরোজপুর, এ/পি সাং-নতুন বাজার চর স্কুল গলি, থানা-খুলনা; ৩) মোঃ সিদ্দিক ফরাজি(৫০), পিতা-মৃত: নুর মোহাম্মদ ফরাজি, সাং-নতুন বাজার, থানা-খুলনা এবং ৪) মোঃ মনিরুল ইসলাম@মনির(৩০), পিতা-মোঃ আঃ আজিজ, সাং-পিপলস্ নিউ কলোনী, থানা-খালিশপুর, খুলনা মহানগরীদেরকে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৩ টি মাদক মামলা রুজু করা হয়েছে।
