মনিরামপুরে ৭ বছরের শিশুর আত্মহত্যা
মনিরামপুরে ৭ বছরের এক শিশুর আত্মহত্যার ঘটনা ঘটেছে। এবিষয়ে হতবাক হতভম্ব মনিরামপুরের সাধারণ মানুষ।
ঘটানাটি ঘটেছে মনিরামপুর উপজেলার হরিহর নগর ইউনিয়নের কায়েমকোলা গ্রামে।
মৃত শিশু কায়েমকোলা গ্রামের আব্দুল মালেকের পুত্র। সকাল আট টার দিকে নিজ বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। ছোট্ট ৭ শিশুর আত্মহত্যার ঘটনা মেনে নিতে পারছে না এলাকাবাসী এবিষয়ে সোস্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়। সাত বছরের এই শিশুটি আত্মহত্যার পিছনে কি রহস্য লুকিয়ে আছে তা তদন্ত পূর্বক উদঘাটন করার দাবি জানান স্থানীয় বাসিন্দারা।
