#https://www.youtube.com/@mntvjashore3078

চট্টগ্রামে অগ্নিকাণ্ডে আহত অগ্নিযোদ্ধা গাউসুল আজম কে দেখতে হাসপাতালে প্রতিমন্ত্রী স্বপন

 চট্টগ্রামে অগ্নিকাণ্ডে আহত অগ্নিযোদ্ধা গাউসুল আজম কে দেখতে হাসপাতালে প্রতিমন্ত্রী স্বপন



আবদুল্লাহ আল মামুন সম্পাদক ও প্রকাশক


চট্টগ্রামের সীতাকুণ্ডে কন্টেনাইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় পেশাগত দায়িত্ব পালন করতে যায় মনিরামপুর উপজেলার খাটুয়াডাঙ্গার গাউসুল আজম সেখানেই তাদের গাড়িতে আগুন ধরে সহকর্মীদের মৃত্যু ঘটে কিন্তু পরম করুণাময় আল্লাহর অশেষ মেহেরবানিতে বেঁচে যায় গাউসুল আজম।

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন অগ্নিদগ্ধ অগ্নিযোদ্ধা গাউসুল আজম।



এই ঘটনার খবর পেয়ে গাউসুল আজম কে দেখতে ঢাকার শেখ হাসিনা বার্ন ইউষ্টিটিউটে ছুটে যান যশোর ৫ মনিরামপুর আসনের এমপি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য।

গাউসুল আজমের শারীরিক অবস্থা বর্তমানে উন্নতির দিকে বিষয়টি গনমাধ্যমকে  নিশ্চিত করেন ঢাকা থেকে গাউসুল আজমের পিতা আজগর আলী।



গাউসুল আজম মনিরামপুর উপজেলার দূর্বাডাঙ্গা ইউনিয়নের খাটুয়াডাঙ্গা গ্রামের আজগার আলীর একমাত্র ছেলে। ফায়ারম্যান(অগ্নিযোদ্ধা) হিসেবে ২০১৮ সালে চাকরিতে যোগদান করেন। বর্তমানে তার কর্মস্থল বাগেরহাটের মোরেলগঞ্জ থানা। তবে ৬ মাসের ডেপুটেশনে কর্মরত ছিলেন চট্টগ্রামের কুমিরা ফায়ার স্টেশনে।শনিবার রাত ৮টার দিকে যখন চট্টগ্রামের কন্টেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনা ঘটলে পেশাগত দায়িত্ব পালন করতেই সেখানে ছুটে যান তিনি।

Post a Comment

Previous Post Next Post