মনিরামপুরে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সমাবেশ ও লিফলেট বিতরন
মনিরামপুর প্রতিনিধিঃ
দাম কমাও-জান বাঁচাও,ভোটাধিকার ফিরিয়ে দাও।এই স্লোগানকে সামনে রেখে এক প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি।
এ সমাবেশের মধ্যদিয়ে সরকারের কাছে ৫টি দাবি তুলে ধরেন নেতৃবৃন্দ। দাবি গুলো হলো-১/দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করো,মজুদারদের শাস্তি দাও।২/রেশনিং ব্যাবস্থা,ন্যায্যমূল্যের দোকান চালুকরো।৩/ফ্যামিলি কার্ডসংখ্যা ও পন্য বাড়াও।৪/দূর্নীতি, লুটপাট রুখে দাঁড়াও।৫/দুঃশাসন হটাও,ব্যাবস্থা বদলাও,বিকল্প গড়ো।
অদ্য ৯ই জুন বিকাল ৫টায় মনিরামপুর পৌরসভার সামনে অনুষ্ঠিত সমাবেশে প্রাধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির যশোর জেলা সদস্য এডঃ আবুল হোসেন।
আরো উপস্থিত ছিলেন জেলা সদস্য মাহাবুর রহমান (মজনু),জেলা সদস্য মহিব্বুল্লাহ মহিব, জেলা সদস্য বীর মুক্তিযোদ্ধা-অভিমন্যু মন্ডল,জেলা সদস্য বীর মুক্তিযোদ্ধা-চন্ডিদাস মন্ডল প্রমূখ।
সমাবেশের সভাপতিত্ব করেন মনিরামপুর উপজেলা শাখার সভাপতি (সিপিবি), কমরেড আব্দুল মজিদ ও আলোচনা সভা পরিচালনা করেন মনিরামপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক পরিতোষ চন্দ্র দাস।
