মোঃ ইমদাদ শ্রীপুর মাগুরা প্রতিনিধি
মাগুরার শ্রীপুরে কৃষকের ৩টি সেচ পাম্প চুরি
মাগুরা জেলা শ্রীপুর উপজেলার সোনাতুন্দী গ্রামের মাঠ থেকে কৃষকদের ৩৫ থেকে ৪০ একর জমিতে ব্যবহৃত তিনটা সেচ পাম্প মোটর রাতের আধারে চুরি হওয়া ঘটনা ঘটেছে ।
সরোজমিন ঘুরে জানা যায় একই উপজেলার সোনাতুন্দী গ্রামের আকিদুল ইসলাম, মাখন বিশ্বাস,ও মোশারফ হোসেন তাদের নিজস্ব জমিতে স্থাপিত শত কৃষকদের সেচ কাজে ব্যবহৃত সেচ পাম্প মটর ২২ মে ২০২২ রবিবার দিবাগত রাতের আধারে, মাঠে অবস্থিত বোডিং এর ঘর থেকে তালা ভেঙ্গে একে একে তিনটি ঘর থেকে তিনটি মটরসহ ফিতা পাইপ যার মূল্য ১লক্ষ ১০ হাজার টাকার মালামাল সঙ্গবদ্ধ চোরের দল চুরি করে ।
এ বিষয়ে শ্রীপুর থানায় অজ্ঞাত নামায় মামলা হয়েছে,চোরদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে শ্রীপুর থানা এস আই নাসির জানান ।
