#https://www.youtube.com/@mntvjashore3078

বেনাপোলে অস্ত্র-গুলিসহ পিতা-পুত্র আটক ,পেন ভয়েস

 বেনাপোলে অস্ত্র-গুলিসহ পিতা-পুত্র আটক 



সোহেল রানাঃ যশোরের সীমান্তবর্তী বেনাপোল সাদিপুর গ্রাম থেকে ৫টি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ পিতা-পুত্রকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।


সোমবার (২৩ মে) ভোরের দিকে বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রাম থেকে তাদেরে আটক করা হয়। 


আটকরা হলেন-সাদিপুর গ্রামের মানিক মন্ডলের ছেলে শাহ জামাল (কালু) (৫৩) ও তার ছেলে সোহেল আহমেদ (২৮)।


বিজিবি সূত্রে জানায়,গোপন সংবাদের মাধ্যমে জানা যায় অস্ত্র ব্যবসায়ীরা অস্ত্রের একটি চালান পাচার করে এনে সাদিপুর গ্রামের একটি বাড়িতে মজুদ করছে।এমন সংবাদের ভিত্তিতে রঘুনাথপুর বিওপির সুবেদার আহসান উল্লাহর নেতৃত্বে বিজিবির একটি টহলদল অভিযান পরিচালনা করে। এসময় শাহজামাল কালুর বাড়িতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫টি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।এ সময় অবৈধভাবে অস্ত্র রাখার অভিযোগে পিতা-পুত্রকে আটক করা হয়েছে।


যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, বেনাপোলের সীমান্তবর্তী সাদিপুর গ্রামে অভিযান চালিয়ে ৫টি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ পিতা-পুত্রকে আটক করা হয়েছে। অবৈধভাবে অস্ত্র রাখার অপরাধে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Post a Comment

Previous Post Next Post