#https://www.youtube.com/@mntvjashore3078

যশোরে ইসলামী ছাত্র আন্দোলনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত,পেন ভয়েস

 যশোরে ইসলামী ছাত্র আন্দোলনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত


আবদুল আওয়াল 


যশোরে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সভাপতি মুহাম্মাদ আব্দুল আওয়াল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ নাকিবুল হাসানের সঞ্চালনায়, ১২ মে বৃহস্পতিবার দুপুর ১২ টায়  জেলা কার্যালয়ে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে সভাপতি তার বক্তব্যে বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এদেশের জনগণের মুক্তির লক্ষে কাজ করে যাচ্ছে। ছাত্র সমাজকে অন্যায় ও জুলুমের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য আহ্বান করছে। ছাত্ররা যেন পড়ালেখার পাশাপাশি দেশ ও জাতির মুক্তির লক্ষে  আমরণ সংগ্রাম করে যেতে পারে, সে লক্ষে কাজ করে যাচ্ছে, এবং সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লড়াইয়ে অবতীর্ণ হয়েছে। আর সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার শ্লোগান ছিলো এদেশের স্বাধীনতা সংগ্রামের শ্লোগান।


তিনি আরো বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ছাত্রদেরকে সততা ও নৈতিক গুণাবলি অর্জনের শিক্ষা দেয় এবং নেতৃত্বের যোগ্য করে গড়ে তোলার জন্য কাজ করে। যাতে করে আজকের ছাত্ররা আগামী দিনে সততার সাথে দেশ ও জাতির নেতৃত্ব দিতে পারে। 


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ ফয়েজ গাজী, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ ইমরান হুসাইন, অর্থ ও কল্যাণ সম্পাদক মুহাম্মাদ আজিজুর রহমান, মুহাম্মাদ বুলবুল হাসান প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post