#https://www.youtube.com/@mntvjashore3078

তেল মজুদ রাখায় খুলনায় তিন ব্যাবসায়ীকে জরিমানা, পেন ভয়েস

 তেল মজুদ রাখায় খুলনায় তিন ব্যাবসায়ীকে জরিমানা


মামুন বিশেষ প্রতিনিধি


খুলনা বড় বাজারে তিনটি গোডাউনে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা ৭৩ হাজার ৩২ লিটার সয়াবিন এবং ১ লাখ ৬৩ হাজার ৬০৮ লিটার পাম তেল জব্দ করেছে জেলা প্রশাসন ও র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। তেল মজুদ রাখার অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১২ মে) দুপুরে খুলনার বড় বাজারে এ অভিযান চালানো হয়েছে বলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাহা ট্রেডার্সে, সোনালী এন্টারপ্রাইজ ও রণজিত বিশ্বাস এন্ড সন্স- এ তিন প্রতিষ্ঠানে তেল মজুদ রাখায় তাদের জরিমানার পাশাশাশি সঠিকমূল্যে তেল বিক্রির জন্য বলা হয়েছে।


র‌্যাব-৬ এর পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে এ অভিযান চালানো হয়। এ সময় তিনটি প্রতিষ্ঠানে ৭৩ হাজার ৩২ লিটার সয়াবিন ও ১ লাখ ৭৩ হাজার ৬০৮ লিটার পাম তেল পাওয়া গেছে। এ কারণে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


তিনি আরও বলেন, সরকারি নিয়মনীতি উপেক্ষা করে খুলনার ব্যবসায়ীরা বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করেছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।


আল আসাদ মো. মাহফুজুল ইসলাাম চ্যানেল খুলনার সময় কে জানান, অভিযানকালে সাহা ট্রেডার্সে ৩১ হাজার ৬০০ লিটার সয়াবিন ও ৬৩ হাজার ৩০০ লিটার পাম তেল মজুত পাওয়া যায়। এর দায়ে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী দিলিপ কুমার সাহাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।


এ ছাড়া সোনালী এন্টারপ্রাইজে ২৬ হাজার ৭৮০ লিটার সয়াবিন ও ৩১ হাজার ৮০০ লিটার পাম তেল মজুত পাওয়া যায়। এর দায়ে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী প্রদীপ সাহাকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।


রণজিত বিশ্বাস অ্যান্ড সন্সে ৯ হাজার ৫৮০ লিটার সয়াবিন ও ৫৯ হাজার ৫৬০ লিটার তেল মজুত পাওয়া যায়। এর দায়ে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী অজিত বিশ্বাসকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post