#https://www.youtube.com/@mntvjashore3078

যশোরে ইসলামী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভা অনুষ্ঠিত, পেন ভয়েস

 যশোরে ইসলামী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভা অনুষ্ঠিত


আব্দুল আওয়াল সম্পাদক


ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার ব্যবস্থাপনায় জেলা সভাপতি মুহাম্মাদ আব্দুল আওয়াল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ নাকিবুল হাসানের সঞ্চালনায় (২০ মে'২২) শুক্রবার বিকাল ৩ টায়, আইএবি মিলনায়তনে মতবিনিময় সভা'২২ অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ-সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ 


প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,

দক্ষ ও আদর্শিক নেতৃত্ব তৈরির মাধ্যমে সমাজ ও রাষ্ট্র থেকে দুর্নীতি, দুঃশাসনসহ সকল প্রকার অপরাজনীতি অপসারণ করে একটি সুখী, সমৃদ্ধশালী ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিজ্ঞা নিয়ে ১৯৯১ সালের ২৩ আগস্ট যাত্রা শুরু করা ইসলামী ছাত্র আন্দোলন  বাংলাদেশ সফলতা অজর্নে ভরপুর ৩০ টি বছর অতিক্রম করেছে । 


তিনি আরো বলেন, দুর্নীতি, দুঃশাসনসহ সকল প্রকার অস্বচ্ছতা ও অপরাজনীতির বিরুদ্ধে আমাদের অব্যাহত সংগ্রাম চলতেই থাকবে। এই ভঙ্গুর সমাজকে পুনর্গঠন করতে হলে, ক্ষুধা ও শীক্ষাহীনতা দূর করে সাম্য, মানবাধিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে হলে পুরো রাষ্ট্রযন্ত্রকে আবর্জনা মুক্ত করতে হবে। এজন্য প্রয়োজন দক্ষ, পরীক্ষিত, ত্যাগী ও খোদাভীরু নেতৃত্ব। আর এই নেতৃত্ব তৈরীতে কাজ করছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সহ-সভাপতি মুহাম্মাদ হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ ফয়েজ গাজী, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ ইমরান হুসাইন, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মাদ আবুল হাসান, প্রকাশনা ও দফতর সম্পাদক মুহাম্মাদ আব্দুল্লাহ পাপ্পু অর্থ ও কল্যাণ সম্পাদক মুহাম্মাদ আজিজুর রহমান, বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মাদ আব্দুল আউয়াল,কওমি মাদরাসা সম্পাদক মুহাম্মাদ আলাউদ্দীন মাহমুদ, আলিয়া মাদরাসা সম্পাদক মুহাম্মাদ সাজ্জাদ হোসেনসহ জেলা ও থানা নেতৃবৃন্দ।

Post a Comment

Previous Post Next Post