বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কার্যনির্বাহী পরিষদের জরুরী সভা অনুষ্ঠিত
প্রকাশক হাফেজ মোঃ আব্দুল্লাহ আল মামুন
তারিখ : ২০/০৫/২০২২ইং।
স্মারক নং-বিএমএসএস/কানিপ/স-০২/২০২২
"সংগঠনের কার্যক্রমকে বেগবান করতে কেন্দ্রীয় কমিটির বিলুপ্তি ও পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটি ঘোষণার সময়-সীমা নির্ধারণ"
প্রেস বিজ্ঞপ্তি : গতকাল ১৯ মে ২০২২ইং বৃহস্পতিবার সন্ধা ৭টায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) কার্যনির্বাহী পর্ষদের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের সভাপতিত্বে বিস্তর আলোচনা শেষে সভায় সর্বসম্মতিতে, স্বাক্ষরে ২টি রেজুলেশন হয়।
এতে ১৮৬০ সালের সোসাইটি আইন অনুযায়ী গঠনতন্ত্র সংশোধন এবং বর্তমান কেন্দ্রীয় কমিটি বিলুপ্তি ঘোষণাসহ পুনর্গঠিত নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণার সময়-সীমা নির্ধারণ করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের সভাপতিত্বে কার্যনির্বাহী পর্ষদের উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন- সিনিয়র ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম মল্লিক, ভাইস চেয়ারম্যান খন্দকার আমিনুর রহমান, হায়দার আলী খোকন, মহাসচিব মো: সুমন সরদার, কোষাধ্যক্ষ আজিজা নাজনীন, কার্যনির্বাহী সদস্য তাপস বিশ্বাস ও খন্দকার আনিসুর রহমান। সভায় কার্যনির্বাহী পর্ষদের ৯ জনের মধ্যে ৭ জন উপস্থিত ছিলেন।
সভায় আলোচনা, কার্যক্রম ও গৃহীত সিদ্ধান্তসমূহ :
০১। বর্তমান কেন্দ্রীয় কমিটির কিছু সহযোদ্ধা সদস্যের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।
০২। সাংগঠনিক কর্মকান্ডে কেন্দ্রীয় নেতৃবৃন্দের দীর্ঘ অনুপস্থিতি, কারণ ও প্রতিকার।
০৩। সারাদেশে সাংবাদিক নির্যাতন, হামলা-মামলা বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।
০৪। সাংবাদিকদের নির্যাতনের বিরুদ্ধে ও অধিকার আদায়ের জন্য অনলাইনের পাশাপাশি অফলাইনে-রাজপথে নামার লক্ষ্যে, সাংবাদিকদের কন্ঠস্বর হিসেবে সংগঠনের কার্যক্রমকে আরো বেশি বেগবান করতে বর্তমান কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করা হয়।
০৫। সংগঠনের কার্যক্রমকে আরো বেগবান করতে একটিভ, দক্ষ-অভিজ্ঞ, প্রবীণ-নবীণ সাংবাদিকদের নিয়ে (আগামী ১০ দিনের মধ্যে একটি স্বচ্ছ ও মজবুত নতুন কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন) এবং উক্ত কমিটিতে মফস্বলে কর্মরত সাংবাদিকদের সর্বোচ্চ অংশগ্রহণ ও নেতৃত্বে অগ্রাধিকার নিশ্চিত করা।
০৬। পুনর্গঠিত নতুন কেন্দ্রীয় কমিটিতে বিলুপ্ত কমিটির নেতৃবৃন্দের মধ্যে যারা বাদ যাবেন; তাদের আগ্রহের ভিত্তিতে প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে রাখা এবং পরবর্তীতে গঠনতন্ত্র অনুযায়ী "স্থায়ী কমিটি" গঠন করে তাদের সম্মানজনক স্থান দেয়া হবে।
চেয়ারম্যানের নির্দেশক্রমে,
মো: সুমন সরদার
মহাসচিব : কার্যনির্বাহী পর্ষদ
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি
