রমযানে মসজিদে চরম দুর্নীতি
আব্দুল্লাহ আল মামুন::::
শহর বা গ্রামের প্রায় মসজিদে গনহারে একটি অনিয়ম দুর্নীতি হয়। বিষয়টি হলো রমযানে তারাবীর জন্য বা ইমাম সাহেবের কথা বলে মসজিদে টাকা তোলা হয় মুসল্লিদের কাছ থেকে। কিন্তু টাকা যদি ২০ হাজার উঠে তাহলে ইমাম সাহেব কে ৫ বা ১০ হাজার দেয়া হয়,বাকি টাকা মসজিদে ফান্ডে রাখা হয় এটা চরম দুর্নীতি।
মসজিদের ভেতরে বলা হয় চরম মিথ্যা কথা, যেখানে আল্লাহর নৈকট্য হাসিলের জন্য ইবাদত বন্দেগী করা হয় সেখানে যদি এত বড় মিথ্যা অনিয়ম দুর্নীতি চলে তাহলে মানুষ আর কোথায় গিয়ে শান্তি খুঁজবে।
এবিষয়ে বাংলাদেশের অনেক বড় বড় আলেম উলামা মসজিদে ও ওয়াজের ময়দানে আলোচনা করেছেন তবুও এত বড় অন্যায় থেকে মসজিদ কমিটি ফিরছে না বা ফেরানো সম্ভব হচ্ছে না।
এবিষয়ে ঈমানদার খাটি মুসলমান গণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
