যশোরে কুয়াদা টু সাড়াপোল সড়কের বেহাল অবস্থা যার দেখার কেউ নেই
মোঃ ওয়াাজেদ আলী স্টাফ রিপোর্টার:
যশোর সদর উপজেলা কুয়াদা টু সাড়াপোল সড়কের বেহাল অবস্থা যার দেখার কেউ নেই? জানাযায়, যশোরের কুয়াদা টু সাড়াপোল সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলিত পড়ে আছে সড়কের উপরে দিয়ে জনগণের চলাচলে বিঘ্ন ঘটছে বলে জানা যায়। দীর্ঘদিন ধরে অবলিত থাকলেও মেরামতের কোন উদ্যোগ নেই বলে জানান। তবে স্থানীয় জনগণেরা জানান স্থানীয় মাটির ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে এই সড়কের উপর দিয়ে দেদারছে মাটির ব্যবসা করে যাচ্ছিলেন কিন্তু মাটির ব্যবসায়ীরা এই বেহাল অবস্থা সড়কটি উপরে যদি ইট খোয়া বালি দিত তাহলে স্থানীয় জনগণের চলাচলের বিঘ্ন থেকে মুক্তি পেত। কিন্তু মাটির ব্যবসায়ীরা না দেখার ভান করে সড়কটি অবস্থা যেমন থাকুক না কেন তাদের ব্যবসা দেদারছে চালিয়ে যেতে তাদের কোন বাধা নেই। স্থানীয় দোকানদাররা তাদের ব্যবসা সঠিকভাবে পরিচালনা করতে ব্যর্থ এবং হিমশিম খাচ্ছে। এই সড়কটি উপর দিয়ে সিরাজসিঙ্গা সাড়াপোল থেকে তরিতরকারী ধান, পাট, গম বিভিন্ন ধরনে তরিতরকারী তাদের ব্যবসা পরিচালনা করতে কুয়াদা বাজারে আসতে হয়। এই ব্যবসায় উপর আমাদের পরিবার জীবন জীবিকা নির্ভর করে এই সড়কটি। এই ঘটনার বাজার কমিটির কোন মাথা ব্যথা নেই। বললেন সড়কের উপর দিয়ে চলাচলরত বিভিন্ন পর্যায়ে জনগণ। স্থানীয় দোকান ব্যবসায় এবং চলাচলরত জনগণেরা আরো জানান সড়কটি শুকনো সময় মাটির ব্যবসায়ী দাপটে ঘরবাড়ি ধুলের পরিণত দেখা যেত তবুও তারা প্রতিবাদ করতে সাহস পায় নাই। তারপর বৃষ্টির সময় আসলে সেই সড়কের উপর নালা গর্তের পরিণত হয় তখন সড়কের উপর দিয়ে বিভিন্ন পর্যায়ে জনগণের চলাচলের বিঘ্ন ঘটে, শুধু তাই নয় গ্রামগঞ্জের বিভিন্ন ব্যবসায়ী তাদের ব্যবসা পরিচালনা করতে ব্যর্থ হয়। এই সড়কের উপর নালা গর্ত জমে থাকা পানি থেকে স্থানীয় জনগণ এর থেকে পরিত্রাণ চাই
