মনিরামপুর বাসীকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা: ইকরামুল কাবির
স্টাফ রিপোর্টার, মনিরামপুর (যশোর) থেকেঃ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে মনিরামপুরের সর্বস্তরের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন মনিরামপুর উপজেলা আওয়ামী যুবলীগ নেতা ও শ্যামকুড় ইউনিয়নের ২ নং হাসাডাঙ্গা ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ইকরামুল কাবির। গত ২১ এপ্রিল (শুক্রবার) নিজ ভেরিফাই আইডিতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মনিরামপুর বাসীকে এই শুভেচ্ছা জানান তিনি।এ সময় তিনি বলেন, এক মাস সিয়াম সাধনার পর মহাখুঁশির বারতা নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে ভেদাভেদ ভুলে আমাদের সকলকে এই ঈদের আনন্দ ভাগ করে নিতে হবে। ধর্মবর্ণ নির্বিশেষে এই উৎসব ছড়িয়ে দিতে হবে সবার মাঝে বাংলাদেশের প্রতিটি ঘরে প্রবাহিত হোক শান্তি, সমৃদ্ধি ও আনন্দের ধারা। কোনো অসহায় ও দুস্থ মানুষ যেন অভুক্ত না থাকে সেজন্য সচ্ছলেরা যেন তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, যেন নিরন্ন মানুষরাও ঈদের আনন্দের অংশীদার হতে পারে এ পবিত্র দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা। তিনি আরও বলেন, ঈদুল ফিতরের নির্মল আনন্দ উৎসবের মধ্যদিয়ে একটি গুরুত্বপূর্ণ মর্মবাণী মানবজাতির কাছে পৌঁছে যায়, তা হচ্ছে ‘সকলের তরে সকলে আমরা’। এ মর্মবাণী মানসিক কদর্য, অন্যায়, অবিচার ও নিষ্ঠুর সামাজিক অসাম্যকে অতিক্রম করে এক নিবিড় ভাতৃত্ববোধের প্রেরণা জাগায়। আর এ প্রেরণায় উদ্দীপ্ত হয়ে সমাজের দরিদ্র অবহেলিত ও বঞ্চিত মানুষের প্রতি সাহায্য ও সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়া মুসলমান হিসেবে আমাদের কর্তব্য। আবারও দেশ ও দেশের বাইরে সকল মুসলমান মুমিনদেরকে জানাই পবিত্র ঈদুল ফিতরে শুভেচ্ছা ও অভিনন্দন।
