#https://www.youtube.com/@mntvjashore3078

মনিরামপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ চাউল বিতরণ

 মনিরামপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ চাউল বিতরণ



স্টাফ রিপোর্টার, মনিরামপুর (যশোর) থেকেঃ যশোরের মনিরামপুরে আসন্ন পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার অসহায় ও দুস্থ ২৩০০ পরিবারের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। গত ১৫ এপ্রিল (শনিবার) উপজেলার শ্যামকুড় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে নিম্ন আয়ের মানুষের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা আ.লীগ নেতা ও ১২ নং শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ আলমগীর হোসেন।


প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ঈদ উপহার নিতে সকাল থেকে ইউনিয়ন পরিষদে নারী-পুরুষের ভীড় জমতে দেখাযায়। পরবর্তী পরিষদে দায়িত্বে থাকা গ্রাম পুলিশের তৎপরতাই লাইন ধরে সুন্দর সৃঙ্খল ভাবে এই চাউল বিতরণ কার্যক্রম শেষ হয়। ঈদকে সামনে রেখে এমন উপহার পেয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানায় উপকার ভোগীরা।


এ সম্পর্কে চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ আলমগীর হোসেন বক্তব্যে বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের মানুষ ভলো থাকে, দেশের উন্নয়ন হয় সেটা আপনারা ইতিমধ্যে প্রমাণ পেয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হতদরিদ্র ও দুস্থ মানুষের কথা বিবেচনা করে ঈদ উপহারের উদ্যোগ নিয়েছেন। আজ শ্যামকুড় ইউনিয়ন পরিষদে প্রধানমন্ত্রীর ঈদ উপহার অসহায় ও দুস্থ ২৩০০ পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, শ্যামকুড় ইউনিয়ন পরিষদের সচিব মৃণাল কান্তি সাহ্, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন, আ.লীগ নেতা বাবর আলী বাবু, হাজী রফিকুল ইসলাম, ইউপি সদস্য মোঃ ইকরামুল কাবির, ইকবাল হোসেন, সিরাজুল ইসলাম, সাকাত হোসেন, মহিলা ইউপি সদস্য রওনারা রশিদ, ছবিরুন্নেছা ছবি, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মুহিদুল ইসলাম, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ওয়াহিদ মুরাদ সাগর, ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোঃ সবুজ হোসেন, জুয়েল রানা, মিজানুর রহমান প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post