#https://www.youtube.com/@mntvjashore3078

মণিরামপুর জমে উঠেছে ঈদের বাজার, ক্রেতাদের উপচেপড়া ভিড়

 মণিরামপুর জমে উঠেছে ঈদের বাজার, ক্রেতাদের উপচেপড়া ভিড় 



আব্দুল্লাহ আল মামুন ::::দক্ষিণ-পশ্চিম অঞ্চলের যশোর  জেলায় এবার জমে উঠেছে ঈদের কেনাকাটা। ঈদ যতই এগিয়ে আসছে ক্রেতা-বিক্রেতাদের ব্যস্ততা ততই বাড়ছে। এখন দোকানিদের এক মুহূর্তও দম ফেলার উপায় নেই। ক্রেতারাও সকাল থেকে গভীর রাত পর্যন্ত ব্যস্ত কেনাকাটায়।ঈদ উপলক্ষে এবার শহরের অভিজাত বিপণীবিতানগুলো বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত হয়েছে। রমজানের প্রথম সপ্তাহ থেকে শহরের বাজারগুলোতে ঈদের বেচা-কেনা শুরু হলেও ২০ রোজার আগে থেকে প্রচণ্ড ভিড় দেখা যাচ্ছে।সোমবার (১০ এপ্রিল) দুপুরে মণিরামপুর উপজেলার কাপুড়িয়া পর্টি গার্মেন্টস গুলো ঘুরে দেখা গেছে সব মার্কেটেই ক্রেতাদের উপচে পড়া ভিড়।সহকারী পুলিশ সুপার মনিরামপুর সার্কেলের এএসপি আশেক সুজা মামুন বলেন, ঈদের কেনাকাটা নির্বিঘ্ন করতে এবং ক্রেতাদের বাড়তি নিরাপত্তা দিতে আমরা সর্বপরি প্রস্তত আছি, শহরে বিভিন্ন স্থানে পোশাকী পুলিশ মোবাইল টিম ব্যবস্থা করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post