#https://www.youtube.com/@mntvjashore3078

যশোরে নরেন্দ্রপুর ইউপি চেয়ারম্যান"র উদ্যোগে দুস্থদের মাঝে চাউল ও নগদ অর্থ প্রদান

 যশোরে নরেন্দ্রপুর ইউপি চেয়ারম্যান"র উদ্যোগে দুস্থদের মাঝে চাউল ও  নগদ অর্থ প্রদান 



মোঃ ওয়াজেদ আলী  স্টাফ রিপোর্টার::

সারাদেশে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় যশোর সদর উপজেলা নরেন্দ্রপুর ইউনিয়নেের ইউপি চেয়ারম্যান মোঃ রাজু আহমেদ'র উদ্যোগে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দ ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) ও নগদ অর্থ দুস্থদের মাঝে বিতরণ করা হয়।  বিতরণ কর্মসূচির আওতায় অত্র ইউনিয়ন পরিষদের বরাদ্দকৃত ১,৪৮৫ জনকে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) ১০ কেজী করে সুষ্ঠু ভাবে বিতরণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) ইউপি কার্যালয়ে এই চাউল বিতরণ শেষে বিনামূল্যের ভিজিএফ কার্ডবিহীন আরোও অতিরিক্ত লোক পরিষদের বারান্দায় সহযোগিতা পাওয়ার আশায় অবস্থান করেন। অপেক্ষমান থাকার সংবাদ শুনে তারা যেন মন খারাপ করে চলে না যায় সেজন্য ইউপি চেয়ারম্যান রাজু আহম্মেদ তাৎক্ষণিকভাবে মাথাপিছু ২০০ টাকা করে প্রদান করার ব্যবস্থা করেন। এবিষয়ে ইউপিতে কর্মরত যশোর সদর উপজেলা ছাত্রলীগের সদস্য মোঃ ইমরান আলী জানান, ইউপি চেয়ারম্যান রাজু আহম্মেদ এই খবর শুনে নির্দেশ দেন আমার ভরসায় আগত একজন লোকও যেন পরিষদ হতে নিরাশ হয়ে ফিরে না যায়, সেজন্য বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে দেন। আল্লাহর অশেষ রহমতে নরেন্দ্রপুর ইউপি হতে একজন ব্যক্তিও খালি হাতে ফিরে যায়নী আজ, স্লিপের চাউল বিতরণ শেষ হয়ে যাওয়ার পরও তাঁর নিজস্ব অর্থায়নে অফিস সহকারী ও সাংবাদিক আলমগীর কবিরের পরিচালনায় অতিরিক্ত শতাধিক দুস্থ ব্যক্তিদের মাঝে নগদ টাকা বিতরণ করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post