মনিরামপুরে 'বঙ্গবন্ধু পদক' প্রাপ্ত কবি মোঃ সাজ্জাদ হোসেনের জন্মদিন আজ
স্টার্ফ রিপোর্টার, মনিরামপুর (যশোর) থেকেঃ যশোরের মনিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের কৃর্তীসন্তান 'কাব্য ভারতী উপাধি' ও 'বঙ্গবন্ধু পদক' প্রাপ্ত কবি মোঃ সাজ্জাদ হোসেনের ৫২তম জন্মদিন আজ। ১৯৭১ সালের ১০ এপ্রিল আজকের এই দিনে শ্যামকুড় গ্রামের মরহুম গোলাম বিশ্বাস ও ফুলজান বিবির ঘরকে আলোকিত করে তার আগমন ঘটে। চার ভাই ও তিন বোনের মধ্যে তিনি ছিলেন সর্ব কনিষ্ঠ সাজ্জাদ হোসেনের শৈশব দিনগুলো কাটে তার নিজ গ্রামে। শ্যামকুড় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় থেকে এস,এসসি পাশ করে যশোর সরকারি বাণিজ্য মহাবিদ্যালয় খুলনা টেকনিক্যাল এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন তিনি।
জানাযায়, কবি সাজ্জাদ হোসেন তার শৈশব কাল থেকে লেখা-লেখির প্রতি বেঁশ আগ্রহী ছিলেন যেটা এখনো পর্যন্ত চলমান ইতিমধ্যে তার প্রকাশিত বই পাথরের কান্না, নষ্ট গোলাপ, স্মৃতির বালুচর, হীরক তরবারি, দ্যুলোকের ডাক, গোধূলির আলো, শততরা, রোহিঙ্গাদের লাশের মিছিল, কাব্যনেশা, নন্দিত কাব্য, শতকোষ, দিবা রাত্রির মুসাফির, কবিতার অন্তর্বয়ন, কবিতার ফেরিওয়ালা, আমার আকাশ পাঠকদের মনে গেঁথে রয়েছেন। এছাড়াও অনেক গল্পের বই, নাটক, উপন্যাস, কবিতার বই প্রকাশের অপেক্ষায় হাঁজারও পাঠকেরা। কবি সাজ্জাদ হোসেনকে বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন সাহিত্য সংগঠন থেকে সেরা কবি ঘোষণা করা হয়েছে পেয়েছেন সম্মাননা পুরুষ্কার।
২০১৭ সালে 'বিশ্ব বাংলা সাহিত্য একাডেমি' কলকাতা থেকে অবনীশ চন্দ্র সম্মিলন কেন্দ্র আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তাকে 'কাব্য ভারতী' উপাধি প্রদান করা হয় এবং ২০১৮ সালে 'যুথিকা সাহিত্য পত্রিকা' কলকাতা সূর্যসেন মঞ্চে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে 'কাব্য মধুকর' উপাধি প্রদান করা হয়। এছাড়া একই সালে আন্তর্জাতিক কবি পরিষদ চট্টগ্রাম মুসলিম হল একাডেমিতে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে 'কাব্য রথী' উপাধি প্রদান করা হয়। একই ভাবে ২০২২ সালে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও মাসিক কবিতা উৎসব-এ ‘নতুনতারা মঞ্চ' খুলনায় আনুষ্ঠানিক ভাবে তাকে 'বঙ্গবন্ধু পদক, প্রদান করা হয়।
এ ছাড়াও, 'সোনার বাংলা সাহিত্য একাডেমি' বুয়েট ক্যাম্পাস, বাংলাদেশ কবি সংসদ, সাহিত্য জাগরণী, প্রবাসী কল্যাণ সাহিত্য, সৃজনী, নতুন দিগন্ত, কুমিল্লা সাহিত্য সংকলন, নজরুল সাহিত্য একাডেমি, সোনাগাজী সাহিত্য ফোরাম, নকলা একাডেমি সাহিত্য পরিষদ, বাংলাদেশ কবি সাহিত্য একাডেমি, জয় ধ্বনী সাহিত্য সংসদ, ঝাল সৃজন, শত কথা, নব তরঙ্গ সাহিত্য একাডেমি, বাংলাদেশ কবি সভা, মৌচাক সাহিত্য পরিষদ, আপন জন সাহিত্য পরিষদ, ঝিঙে ফুল সাহিত্য পত্রিকা, সময়ের সুর সাহিত্য একাডেমি, কাব্য সুধা বিশ্ব সাহিত্য পরিবার, বাংলাদেশ সাহিত্য পরিবার, বৃষ্টি ভেজা বিশ্ব কাব্য সংগঠন, ছায়া বৃথী, ঘাস ফুল সাহিত্য সংগঠন, শখের কবিতা ও সাহিত্য আড্ডা, নতুন পাতা, দুই বাংলার মিতালী পরিবার, পার্বত্য কাব্য, কপোতাক্ষ সাহিত্য অঙ্কন, চন্দ্র মল্লিকা, প্রেরনা, নন্দন সাহিত্য গ্রুপ, জাতীয় কবি পরিষদসহ দেশ বিদেশের সকল সাহিত্য সংগঠন থেকে সেরা কবির সম্মাননা পেয়েছেন তিনি যেটা বিভিন্ন পত্র-পত্রিকা প্রকাশিত ও টিভি চ্যানেলে সরাসরি প্রচার করা হয়েছে।
জন্মদিনে কবি সাজ্জাদ হোসেন বলেন, সর্বপ্রথম শুকরিয়া আদায় করি মহান আল্লাহ্ পাক রব্বুল আলামিনের কাছে যার অশেষ রহমত আমাকে সুস্থ রেখে আপনাদের মাঝে থাকার তৌফিক দান করেছেন। আজ আমার জন্মদিন, যারা আমাকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ জ্ঞাপন করি আমার জেলা উপজেলার মাটি ও মানুষের প্রতি আমার সহসঙ্গীদের প্রতি যারা আমাকে নিশ্বার্থভাবে ভালোবেসে আসছেন। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন এভাবে সারাটা জীবন আপনাদের ভালোবাসাতে থাকতে পারি এবং মানুষের কল্যাণে কাজ করতে পারি।বছর ঘুরে আমাদের মাঝে আবারও আসছে পবিত্র ঈদুল ফিতর চলছে পবিত্র মাহে রমজান রহমতের মাস বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন।
সাজ্জাদ হোসেনের জন্মদিনে শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ আলমগীর হোসেন বলেন, শুধু মনিরামপুর নয় যশোর জেলাবাসীর গর্ব কবি মোঃ সাজ্জাদ হোসেন তার লেখা গল্প কবিতা সাহিত্য ইতিমধ্যে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। দেশ ও দেশের বাইরে অনেক ভক্ত রয়েছেন যেটা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের দৃষ্টি আকর্ষণ করে তার কবিতা গল্প ও সাহিত্য প্রকাশের অপেক্ষায় থাকেন শত-শত পাঠকেরা। কবি সাজ্জাদ হোসেনের জন্মদিনে তাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
