মানবিক ও সামাজিক কাজে বিশেষ অবদান রাখায় সন্মাননা পেলেন দেব বিশ্বাস
আব্দুল্লাহ আল মামুন::::মানবিক ও সামাজিক কাজে বিশেষ অবদান রাখায় সম্মাননা পেলেন এফ এস ডিওর প্রতিষ্ঠাতা সভাপতি দেব বিশ্বাস। ২২ মার্চ বুধবার সামাজিক ও মানবিক কাজের জন্য সন্মাননা পেলেন খুলনা বিভাগের অন্যতম সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক দেব বিশ্বাস। সকাল ১০ টায় শার্শা তে হয়রত শাহজালাল মডেল মাদ্রাসা ও এতিমখানা প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন অনূষ্ঠানে দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ছিলেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ন পাল ,বিশেষ অতিথি হিসাবে ছিলেন স্বেচ্ছাসেবীদের প্রিয় ব্যাক্তিত্ব মানবিক পুলিশ অফিসার শওকত রহমান ,এছাড়া ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিভিন্ন সংস্থার পরিচালক বৃন্দরা উপস্থিত ছিলেন ৷ অনুষ্ঠান শেষে মানবিক পুলিশ অফিসার শওকত রহমান এর হাত দিয়ে শতাধির স্বেচ্ছাসেবীদের হাতে সন্মননা তুলে দেয়া হয়।
