Home মনিরামপুর মহান স্বাধীনতা দিবস উদযাপন byপেন ভয়েস -March 26, 2023 0 মনিরামপুর স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আব্দুল্লাহ আল মামুন::যশোর মনিরামপুর বিনম্র শ্রদ্ধায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। ২৬ মার্চ প্রত্যূষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে উপজেলা প্যারেড গ্রাউন্ড ময়দানে কুচকাওয়াজ, শহিদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মনিরামপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা স্বপণ ভট্টাচার্য্য এমপি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নাজমা খানম, সহকারী কমিশনার ভূমি আলী হাসান, ওসি মনিরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যাক্ষ কাজী মাহমুদুল হাসান, উপজেলা ভাইস-চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, মহিলা ভাইস কাজী জলি আক্তার, মুক্তিযোদ্ধা কমান্ডার আলাউদ্দিন সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন। Facebook Twitter পেন ভয়েস