জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মবার্ষিকী ও মহান স্বাধীনতা দিবস পালন।
শিমুল মন্ডল( যশোর জেলা প্রতিনিধি) :- আজ ১৭ ই মার্চ ২০২৩ রোজ শুক্রবার মনিরামপুর উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকীতে উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসানের সভাপতিত্তে স্বাধীনতা দিবস পালন ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় মাননীয় প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা বাবু স্বপন ভট্টাচার্য এমপি মহোদয়। বক্তব্য প্রদানকালে তিনি বলেন মনিরামপুরের মাটি বঙ্গবন্ধুর ঘাঁটি মনিরামপুরের মাটি শেখ হাসিনার ঘাটি এবারও নির্বাচনে আমরা বিজয়ী হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবো ইনশাল্লাহ তিনি আরো বলেন শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের মধ্য দিয়েই আধুনিক ও স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হয়েছে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আমজাদ হোসেন উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগের সংগ্রামী সভাপতি ও তরুণ আওয়ামী লীগ নেতা এডভোকেট বশির আহমেদ খান আরো উপস্থিত ছিলেন মনিরামপুর যুবলীগের আহবায়ক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু উত্তম চক্রবর্তী বাচ্চু যুগ্ম আহবায়ক শরিফুল জামান রিপন পৌর যুবলীগের সংগ্রামী সভাপতি ও উপজেলা উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম লুৎফর রহমান যুবলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি। পৌর আওয়ামী লীগের সেক্রেটারি ও কাউন্সিলর মোঃ কামরুজ্জামান জেলা পরিষদের সম্মানিত সদস্য তাসলিম সুলতানা সভা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক চেয়ারম্যান বৃন্দ এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
