মনিরামপুরে বেহায়া-পানায় ভাইরাল নাগোরঘোপ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়
স্টাফ রিপোর্টার, মনিরামপুর (যশোর) থেকেঃ যশোরের মনিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের সুনামধন্য শিক্ষা-প্রতিষ্ঠান নাগোরঘোপ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বেহায়া পানার প্রতিবাদে তুমুল ঝড় বয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে অতি অল্প সময়ে নাচে-গানে না হলেও বেহায়া পানায় ভাইরাল হয়েছে শিক্ষা-প্রতিষ্ঠানটি। গত ২১ মার্চ (মঙ্গলবার) সকালে নাগোরঘোপ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের এস,এসসি-২০২৩ পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে তাদের টি-শার্টে দেখা যায় একটি বাজে ধরণের ছবি বিদ্যালয়ে শিক্ষকদের উপস্থিতি থাকাকালীন এমন নোংরা পোশাক কিভাবে পরিধান করতে পারে ছাত্র-ছাত্রীরা এমন প্রশ্ন জমাট বেঁধেছে অভিভাবক ও এলাকাবাসীর মনে।এ সম্পর্কে এলাকাবাসী বলেন, ছাত্র-ছাত্রীদের বিদায় অনুষ্ঠানে এমন নোংরা পোশাক পরিধান কালে সেখানে ছিলেন নাগোরঘোপ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজাকার পুত্র আব্দুল মজিদ ও সহকারি শিক্ষক সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস,এম মশিউর রহমানের পি, এস সন্তোষ কুমার পাল। বিদ্যালয়ে ছেলে-মেয়েদের পাঠানো হয় মানুষের মত মানুষ হয়ে গড়ে উঠবে সেই বিদ্যালয়ে যদি শিক্ষকদের উপস্থিতিতে এমন বাজে কাজে লিপ্ত হয় ছাত্র-ছাত্রীরা তাহলে অর্থ শ্রম ব্যায় করে তাদের স্কুলে পাঠানোর কি প্রয়োজন? মাধ্যমিকে থাকা অবস্থায় যদি তারা এমন খারাপ হয়ে উঠতে পারে ভবিষ্যতে তারা কলেজ ভার্সিটি লাইফে এর থেকে বেঁশি খারাপ কর্মে লিপ্ত হতে পারে এখন থেকে যদি তাদের এসব খারাপ কাজ থেকে বিরত না রাখা যায় তাহলে তারা সুশিক্ষিত হয়ে গড়ে উঠতে পারবে না।সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়, নানা ভাবে মতামত প্রকাশ করে এলাকাবাসী মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে বলেছেন বিদ্যালয়ের শিক্ষকদের উপস্থিতিতে এমন বেহায়া পানা ছবি বুকে লাগিয়ে কি ভাবে আনন্দ উল্লাসে মেতে উঠতে পারে শিক্ষার্থীরা। তারা কেমন শিক্ষা দিয়েছেন তাদের? জোর দাবি জানিয়ে তারা বলেন, আমরা চায় ভবিষ্যতে এরকম কোন বাজে কাজ যেন এই প্রতিষ্ঠানে না হয় শিক্ষকদের আরও সতর্কবার্তা দেওয়া হোক মনিরামপুর উপজেলা শিক্ষা অফিসারসহ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটিতে যারা যুক্ত আছেন বিষয়টি দ্রুত দেখবেন বলে আশা করি।
