মনিরামপুরে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর
প্রতিকৃতিতে উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি অর্পণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উদযাপন উপলক্ষে মনিরামপুর উপজেলা প্রেসক্লাবের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।দিবসটি উপলক্ষে ৭ মার্চ মঙ্গলবার সকাল ৯টায় উপজেলা কার্যালয় চত্তরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপজেলা প্রেসক্লাব মনিরামপুর।এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব মনিরামপুরের সাবেক সাধারণ সম্পাদক তন্ময় কুন্ডু, প্রচার সম্পাদক আতিয়ার রহমান, দপ্তর সম্পাদক আল মামুন, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মোঃ আব্দুল্লাহ আল মামুন।
