#https://www.youtube.com/@mntvjashore3078

ইসলামী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার উদ্যোগে নবীন আলেমদের সংবর্ধন

 ইসলামী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার উদ্যোগে নবীন আলেমদের সংবর্ধন


ইসলামী আন্দোলন যশোর জেলা শাখার উদ্যোগে নবীন আলেমদের সংবর্ধনা দেয়া হয়েছে।পরিবর্তিত বিশ্ব রাজনীতিতে  ইসলামী খেলাফত পুনরুদ্ধারে ওলামায়ে কেরামের করনীয় এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার উদ্যোগে জেলা সভাপতি মুহাম্মাদ আব্দুল আওয়াল এর সভাপতিত্বে 'নবীন আলেম সংবর্ধনা ২০২৩' অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মাওলানা শোয়াইব হোসেনবিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইসলমী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সভাপতি আলহাজ্ব মিয়া মোঃ আব্দুল হালিম, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মোঃ সহিদুল ইসলাম গাজীএছাড়াও আরো উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সহ-সভাপতি মুহাম্মাদ হাবিবুর রহমান, প্রকাশনা ও দফতর সম্পাদক রফিকুল হক রিফাত প্রমূখ।

Post a Comment

Previous Post Next Post