#https://www.youtube.com/@mntvjashore3078

মনিরামপুরে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

 মনিরামপুরে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন


স্টার্ফ রির্পোটার, মনিরামপুর (যশোর) থেকেঃ  পবিত্র মাহে রমজান উপলক্ষে মনিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নে অসহায় ও দুস্থ ১৭৭৩ পরিবারের মাঝে সল্প মূল্যে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রমের উদ্ধোধন করা হয়েছে। গত ২৮ মার্চ (মঙ্গলবার) সকালে ১২ নং শ্যামকুড় ইউনিয়ন পরিষদে প্রধান অতিথি হিসাবে এ পণ্য বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মনিরামপুর উপজেলা আ.লীগ নেতা ও শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ আলমগীর হোসেন।সরোজমিনে গিয়ে দেখা যায়, পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ সরকারের দেওয়া স্বল্প মূল্যে টিসিবির পণ্য কিনতে সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত পরিষদে ফ্যামিলি কার্ড ধারী নারী-পুরুষের উপচে পড়া ভীড়। পরবর্তী পরিষদে দায়িত্বে থাকা গ্রাম পুলিশের তৎপরতাই নারী পুরুষের আলাদা ভাবে লাইনে ধরে সুন্দর সৃঙ্খল ভাবে এ পণ্য বিতরণের কার্যক্রম শেষ হয়। প্রতিটি প্যাকেজ ৪৭০ টাকা মূল্য নিধারণ করা হয় এর মধ্যে প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকা, মুশুর ডাউল প্রতি কেজি ৭০ টাকা, চিনি প্রতি কেজি ৬০ টাকা, ছোলা প্রতি কেজি ৫০ টাকা মূল্য ধরা হয়।


এ সময় উপস্থিত ছিলেন, শ্যামকুড় ইউনিয়ন পরিষদের সচিব মৃণাল কান্তি সাহ্, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা হেরমত আলী, মেসার্স ফাহিম এন্টারপ্রাইজ টিসিটি ডিলার  প্রোঃ জি, এম আলমগীর হোসেন ইয়ারআলী গাজী, কৃষি অফিসার জ্যোতি প্রসাদ, শ্যামকুড় ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আ.লীগের সভাপতি বাবর আলী বাবু, ইউনিয়ন আওয়ামী যুবলীগ নেতা ও ইউপি সদস্য মোঃ ইকবাল হোসেন, মঈনুদ্দীন মইন, ফজলুর রহমান, মহিলা ইউপি সদস্য ছবিরুন্নেছা ছবি, রওশনারা রশীদ, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মুহিদুল ইসলাম, ড.এস,এম আজাদ, রবিউল ইসলাম, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ওয়াহিদ মুরাদ সাগর, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা বিল্লাল হোসেন, জহুরুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগ নেতা সবুজ হোসেন, জুয়েল রানা, আব্দুস সালাম প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post