#https://www.youtube.com/@mntvjashore3078

নাটোরের সিংড়ায় মাছ চাষী নিখোঁজ-পেন ভয়েস

 নাটোরের সিংড়ায় মাছ চাষী নিখোঁজ


সিংড়া(নাটোর) প্রতিনিধিঃআলিফ বিন রেজা নাটোরের সিংড়া উপজেলার চামারী ইউপির পাঙ্গাসিয়া গ্রামের মো: আলে্ক মিয়া(৪৫) দু’দিন ধরে নিখোঁজ হয়েছেন।সে একজন মাছ চাষী।নিখোঁজের একদিন পর মঙ্গবার (২১ মার্চ) সিংড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার বড় ছেলে আলিফ হোসেন।আলিফ হোসেন জানান, সোমবার (২০ মার্চ) সকাল সাড়ে ১০টায় সময় আমার পিতা মো: আলেক মিয়া(৪৫) আমার নিজ বাড়ি হইতে ২লাখ টাকা নিয়ে গুরুদাসপুর উপজেলার বৃ-গড়িয়া বাজারে মেসার্স নাফিসা ফিস ফিড-এ মালিক গোলাম আজম দোকানে শুভ হালখাতা করার জন্য বাড়িতে থেকে বাহির হয়। দুপুর ১টার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ। অনেক খোঁজাখুঁজি পরে কোনো সন্ধান পাওয়া যানি।নিখোঁজের একদিন পার হয়ে গেলেও তার মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। তাই এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।হারানো ব্যক্তির গায়ের রং শ্যামলা, স্বাস্থ্য  হালকা-পাতলা, পোষাক- লাল রং এর  টি-শার্ট ও লুঙ্গি পরনে ছিলো।

Post a Comment

Previous Post Next Post