#https://www.youtube.com/@mntvjashore3078

যশোরে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার - ১

 যশোরে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার - ১



মোঃ ওয়াজেদ আলী স্টাফ রিপোর্টার::

যশোরে ডিবি পুলিশের অভিযানে শার্শা থানা এলাকায় যশোরের ডিবি এস আই (নি)  মোঃ সোলায়মান আক্কাস, এএসআই (নিঃ) মোঃ শফিউর রহমান, এএসআই (নিঃ) মোঃ নাজমুল ইসলাম ও ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৩৫ বোতল ফেনসিডিলসহ শিমুল গাজী ( ৩৫) কে গ্রেফতার করে.। বুধবার  রাত্র ২১.৪০ ঘটিকায় যশোর শার্শা থানাধীন রাড়ীপুকুর গ্রামস্থ জনৈক ইউনুস সাহেবের নব নির্মিত বাড়ির সামনে বাগআঁচড়া টু কায়বা গামী পাকা রাস্তার উপর হতে আসামী ১। মোঃ শিমুল গাজী (২৫), পিতা-আব্দুস সোবহান গাজী, সাং-রাড়ীপুকুর, থানা-শার্শা, জেলা-যশোর ’কে ৩৫ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমান ১,০৫,০০০/- টাকা। এ সংক্রান্তে এএসআই(নিঃ)/ মোঃ শফিউর রহমান বাদী হয়ে শার্শা থানায় এজাহার দায়ের করেন।

Post a Comment

Previous Post Next Post