#https://www.youtube.com/@mntvjashore3078

মনিরামপুরে আল-আমিন পার্কে আবারো অসামাজিক কার্যকলাপের দায়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মনিরামপুরে  আল-আমিন পার্কে আবারো অসামাজিক কার্যকলাপের দায়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।


এস এম তাজাম্মুল,অনুসন্ধানী প্রতিনিধিঃবার বার বিতর্কিত,বিভিন্ন অসামাজিক কার্যকলাপের নিরাপদ স্থান ক্ষ্যাত যশোরের মণিরামপুরের আল-আমিন আনন্দ বিনোদন পার্কে অভিযান চালিয়ে ২২ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।সূতমতে, মঙ্গলবার(১৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে মনিরামপুর পৌরশহরের তাহেরপুরে বিশাল উঁচু  প্রাচীর বেষ্টিত পার্কে যৌথভাবে  অভিযান পরিচালনা করেন মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জনাব শেখ মনিরুজ্জামান ও এসিল্যান্ড মোঃ আলী হাসান।এ সময় পার্ক মালিক আঃ রহমানকে ১০ হাজার টাকা ও স্কুল-কলেজের ক্লাস ফাঁকি দিয়ে পার্কে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় ১২জন স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীকে ১২হাজার টাকা জরিমানা করা হয়। একাধিক স্থানীয়রা জানায়, অনেকদিন ধরে আল আমিন পার্কে মাদকসেবনসহ অসামাজিক কার্যকলাপ চলে আসছিলো। আজ এ পরিচালিত অভিযানকে আমরা সাধু বাদ জানায়। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জানান,এই পার্কে প্রতিনিয়ত  অসামাজিক ও বিভিন্ন অপরাধ মুলক কর্যক্রম চলে।পৌরশহরসহ  দূর দূরান্ত থেকে স্কুল-কলেজ পড়ুয়া উঠতি বয়সী ছেলে-মেয়ে ও নানা বয়সী নর-নারীর অবৈধ  দৈহিক মেলামেশা ও মাদক সেবনের আদর্শ জায়গা এই বিতর্কিত পার্ক। তিনি আরো বলেন,ভিতরে ফ্যামিলি সহ ঘুরে দেখার মত কোন পরিবেশ পরিস্থিতি নাই। তিনি আক্ষেপ প্রাকাশ করে বলেন পরিবার বাচ্চাদের সাথে নিয়ে গেলে পড়তে হয় লজ্জায়।এর আগে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল "দৈনিক খবর চিত্রের"মনিরামপুর উপজেলা ও পোর্টালের সার্টিফিকেট প্রাপ্ত গোপনে অনুসন্ধানী প্রতিবেদনে দেখা যায়,পার্কের ডাবল গেটের ২য়টি পার  হয়েই ১৫-২০কদম পা দিলেই দেখা মেলে বিভিন্ন কম্পানির সদ্য ব্যাবহারিত জন্মপ্রতিরোধক কনডমের,আর ভিতরের পুকুর পাড় হলেই দেখা যায় নগ্ন শরীরের জোড়ায় জোড়ায় কপোত-কপোতীর অশ্লীলতার দৃশ্য। এ অভিযানের বিষয়ে সত্যতা নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসান বলেন, আল-আমিন পার্কের ভেতরে অসামাজিক কার্যকলাপে জড়িতদের সতর্ক করা হয়েছে ও তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে ও এই অসামাজিক কার্যকলাপ পরিচালনা করার দায়ে পার্ক মালিক আঃ রহমান কে নগদ ১০হাজার টাকা জরিমানা করা হয়ছে ও তাকে সর্তক করা হয়েছে।উল্লেখ্যে,চার পাশে ১১ফিটের উঁচু বেষ্টিত প্রাচীর থাকাতে এটাকে অবৈধ মেলামেশার নিরাপদ স্থান হিসাবে সকাল ৮টা থেকে সন্ধার পরেও চলমান থাকে এই পার্ক।এর আগে বিগত বছরগুলোতেও  স্যাটেলাইট টিভি নিউজ চ্যানেল মাইটিভির লাইভে তখনকার দায়িত্বরত মাননীয় সহকারী অফিসার(ভূমি) মোবাইল কোর্ট পরিচালনা করে পার্ক সিলগালা করে দেন।কিন্তুু মাস খানেক পারেই নিষেধাজ্ঞা অমান্য করে আবারও পার্কটি সচল করেন অর্থশালী ও ক্ষমতাশীল সরকার দলীয় স্থানীয় কোন এক জনপ্রতিনিধির সহযোগিতায়।এ ছাড়াও গত ২০২২ সালের মাঝের দিকে আল-আমীন পার্কের স্বত্বাধিকারী জনাব মোঃ আঃ রহমান নিজে তার পার্কের পার্শ্ববর্তী এক দিনমজুরের অপ্রাপ্তবয়স্ক স্কুলপড়ুয়া একমাত্র সুন্দরী মেয়েকে ফুসলিয়ে ও বিয়ের প্রলোভন দেখিয়ে দিনের পর দিন পার্কের ভিতরে স্পেশাল রুমে ধর্ষণ করে,এক পর্যায়ে মেয়েটি গর্ভবতী হয়ে পড়ে।যা বিভিন্ন পত্র-পত্রিকায় কয়েক দিন ধরে পর্যায়ক্রমে   প্রকাশিত হয়েছিলো।এবং তার দায়ে দীর্ঘদিন জেল ও খেটেছে এই বির্তকিত পার্কের বিত্তশালী মালিক।পরে বিভিন্ন উপরমহলে যোগাযোগ ও মোটা অংকের টাকার বিনিময়ে স্বর্তস্বাপেক্ষে জামিনে মুক্ত হয়।এই পার্কের একেবারে সামনেই বসবাসরত এলাকা তাহেরপুর (মাষ্টারপাড়া) নামে সুশীল সমাজের সর্বাধিক শিক্ষকদের বসবাস।বার বার সতর্ক করা সত্বেও এহেন কর্মকাণ্ডের কোন উন্নতি না হওয়াতে  বিতর্কিত,অসামাজিক কর্মকান্ড বন্ধ ও,আমাদের যুব সমাজের কথা চিন্তা করে এই পার্কটিকে স্থায়ীভাবে সিলগালা করার দাবী জানায় স্থানীয় শত শত এলাকাবাসী।

Post a Comment

Previous Post Next Post