#https://www.youtube.com/@mntvjashore3078

যশোরে শিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক আটক রাশেদ

 যশোরে শিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক আটক রাশেদ


 

মোঃ ওয়াজেদ আলী স্টাফ রিপোর্টার:::যশোর সদর উপজেলা (১১) শিশু ধর্ষণের অভিযোগে  রাশেদ হোসেন (২২) নামে এক ধর্ষককে  আটক করেছে যশোর র‌্যাব - ৬। বুধবার ভোরে (১লা মার্চ ২০২৩) যশোর র‌্যাব-৬ এর সদস্যরা এই ধর্ষকে আটক করে। জানাযায়  যশোর সদরের ১২ নম্বর ফতেপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চাঁনপাড়া গ্রামে অভিযান চালিয়ে যশোর র‌্যাব - ৬ ঐ শিশু ধর্ষককে আটক করেন। সে ওই এলাকার মৃতঃ বীর মুক্তিযোদ্ধা সুবাহান মন্ডলের ছেলে। যশোর র‌্যাব-৬ এর কোম্পানী লে: কমান্ডার এম নাজিউর রহমান বলেন,মঙ্গলবার সকালে যশোর সদরের চাদঁপাড়া এলাকার জাহাঙ্গীর হোসেন এবং তার স্ত্রী প্রতিদিনের ন্যায় জীবিকার তাগিদে বাড়িতে রেখে বের হয়। বাড়িতে একা পেয়ে প্রতিবেশী চাচা রাশেদ হোসেন বিভিন্ন ভাবে ফুসলাইয়া টাকার লোভ দেখিয়ে আসামীর নিজ বাড়িতে নিয়ে যায় এবং ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। ভিকটিম তার মা-বাবা কাজ শেষে বাড়িতে আসলে ভিকটিম জানায় চাচা রাশেদ হোসেন প্রায়ই তাকে টাকার লোভ দেখিয়ে ধর্ষণ করে। উক্ত ঘটনায় ভিকটিমের মা মোছাঃ পারুল বেগম (৩৫) বাদী হয়ে যশোর কোতয়ালী মডেল থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। র‌্যাব-৬, যশোর বিষয়টি অবহিত হলে তাৎক্ষনিক র‌্যাব-৬, যশোর ক্যাম্পের একটি চৌকস দল গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে তার অবস্থান শনাক্ত করা হয়। এক পর্যায়ে বুধবার ভোরে চানপাড়া, ১২নং ফতেপুর ইউনিয়ন, ০২নং ওয়ার্ডে অভিযান চালিয়ে রাশেদকে আটক করতে সক্ষম হই। পরে তাকে যশোর কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

Post a Comment

Previous Post Next Post