#https://www.youtube.com/@mntvjashore3078

রৌমারীতে নারীর মৃতদেহ উদ্ধার

 রৌমারীতে নারীর মৃতদেহ উদ্ধার

আব্দুল খালেক 


 রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ

রৌমারীতে রেখা খাতুন (২৮) নামের এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে রৌমারী থানা পুলিশ। 

গতকাল ৬ ফেব্রুয়ারী সোমবার সকাল ১০টায় চরবাঘমারা চরে গম ক্ষেত থেকে গলায় ওড়না 

পেচঁানো অবস্থায় ওই নারির লাশ উদ্ধার করেছে। রেখা খাতুন রৌমারী সদর ইউনিয়নের 

কান্দাপাড়া গ্রামের আবুল হাশেমের মেয়ে। 

স্থানীয় ও পরিবার সুত্রে জানা গেছে, গত ৪ ফেব্রুয়ারী শনিবার প্রতিদিনের ন্যায় খাবার 

খেয়ে নিজ ঘরে ঘুমাতে যায় রেখা খাতুন। আনুমানিক রাত ১২ টার দিকে রেখা গান 

শোনার উদ্দেশ্যে মোবাইল ফোন নিয়ে নিজের শোয়ার ঘরে চলে যায়। আমরা শুয়ে পড়লে কখন 

কে বা কাহারা রেখাকে ঘর থেকে তুলে নিয়ে যায়। ওই রাতে আনুমানিক রাত ২টার দিকে 

মেয়ের শোওয়ার কক্ষে খোজ নিতে গেলে মেয়েকে ঘরে পাওয়া যায়না। পরে দুদিন ধরে 

আত্নীয় স্বজনের বাড়িতে খোজাখুজি করে না পাওয়ায় হতাশ হয়ে পড়েন। এমতবস্থায় ৬ 

ফেব্রুয়ারী সোমবার স্থানীয় লোক মারফত জানতে পারি গম ক্ষেত আমার মেয়ের লাশ পড়ে 

থাকার খবর। পড়ে চিৎকার করলে সবাই এগিয়ে গিয়ে দেখে রেখার মৃতদেহ পড়ে রয়েছে। পরে 

পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

স্থানীয় ইউপি সদস্য ফরিদুল ইসলাম, বিপ্লব জানান, গম ক্ষেতে লাশ পড়ে রয়েছে খবর পেয়ে 

ঘটনা স্থলে যাই। সেখানে গিয়ে দেখি কে বা কাহারা রেখাকে হত্যা করে গম ক্ষেতে ফেলে 

রেখে গেছে। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

বন্দবেড় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদের সরকার জানান, বন্দবেড় ওয়ার্ড মেম্বার 

আক্কাস আলীর মাধ্যমে জানতে পারি চরমাঘমারা গ্রামে দ্বীপচর গম ক্ষেতে লাশ পাওয়া 

গেছে। পরে পুলিশকে খবর দেই। পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে 

আসে। 

রৌমারী অফিসার ইনচার্জ রূপ কুমার সরকার বলেন, ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের 

সরকার খবর দেয়। চরবাঘমারা গ্রামের দ্বীপচরে গম ক্ষেতে একটি লাশ পড়ে আছে। খবর পেয়ে 

ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আশা হয়। লাশ পরিক্ষা নীরিক্ষার জন্য 

কুড়িগ্রাম মর্গে পাঠানো হবে এবং পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে।

Post a Comment

Previous Post Next Post