যশোর বলরামপুর মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
মোঃ ওয়াজেদ আলী স্টাফ রিপোর্টার::যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের বলরামপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৮ ফেব্রুয়ারী) মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অত্র বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জমির উদ্দিন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে অত্র বিদ্যালয় এর শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন, অত্র বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও অত্র বিদ্যালয় পরিচালনা পর্ষদের শিক্ষানুরাগী সদস্য রাজু আহম্মেদ। এসময় প্রধান অতিথি বলেন, ‘খেলাধূলা, সঙ্গীত চর্চা, সাংস্কৃতিক প্রতিযোগিতা- লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন রচনা, হস্তলেখা প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে আমাদের ছেলেমেয়েদের মেধা ও মনন বিকাশের সুযোগ হয়। তিনি আরোও বলেন, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে যুক্ত থাকলে শিক্ষার্থীরা জঙ্গি ও সন্ত্রাসবাদ থেকে দূরে থাকবে তাই ‘সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকাশক্তি থেকে আমাদের ছেলে-মেয়েদেরকে দূরে থাকতে হবে। কাজেই সেইভাবে সচ্চরিত্রের আদর্শবান হয়ে বাংলাদেশকে যেন আগামী দিনে নেতৃত্ব দিতে পারে, আমাদের আজকের ছেলে-মেয়েদেরকে সেভাবেই নিজেদেরকে গড়ে তোলার জন্য শিক্ষক ও অভিভাবকদের নিকট আহবান জানাচ্ছি। অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষিকা, ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ সহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
