মনিরামপুরে এলাকাবাসীর হাতে মাদকসহ পেশাদার চোর সদস্য আটক
স্টাফ রিপোর্টার, মনিরামপুর (যশোর) থেকেঃ মনিরামপুরে বিভিন্ন স্থান থেকে চুরি করা পেশাদার চোর চক্রের সদস্য আল-আমিন হোসেন (৪০) নামে একজনকে মাদকসহ হাতে-নাতে ধরে মনিরামপুর থানা পুলিশের কাছে সোপর্দ করেছেন এলাকাবাসী। গত ২৪ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১১ টার দিকে উপজেলার শ্যামকুড় ইউনিয়নের জামলা গ্রাম থেকে তাকে আটক করা হয়। জানাযায়, আল-আমিন হোসেন একজন পেশাদার চোর চক্রের সদস্য তার বাড়ি উপজেলার শ্যামকুড় ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে গরু, ছাগল, সেচ মটর চুরি করে আসছিলেন তাদের একটি সিন্ডিকেট রয়েছে এবং তারা মাদকের সঙ্গে জড়িত। তেমনি শুক্রবার রাতে চুরির উদ্দেশ্যে আল-আমিন হোসেন জামলা গ্রামের উত্তম ব্যানার্জীর বাড়িতে যান এরপর তার গোয়ালঘরের পিছে চোর চক্রের আরেক সদস্য মাদক ব্যবসায়ী সালামকে সাথে নিয়ে গাঁজা সেবন করেন একসময় এলাকাবাসী খবর পেয়ে আল-আমিনকে মাদকসহ হাতে-নাতে ধরেন ততক্ষণে ঘটনা স্থান থেকে মাদক ব্যবসায়ী সালাম পালিয়ে যান। অতঃপর এলাকাবাসী তাকে নিয়ে শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ আলমগীর হোসেন কাছে নিয়ে আসলে তিনি মনিরামপুর থানা পুলিশকে খবর দেন।এ সময় আটককৃত চোর আল-আমিন হোসেন স্বীকারোক্তিতে বলেন, আমি দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে চুরি করে আসছি আমার নামে থানাতে মামলাও হয়েছে আমাদের একটি চোর চক্রের সিন্ডিকেট রয়েছে আমাকে বিভিন্ন ভাবে ভয় ভীতি দেখিয়ে চুরি করতে বাধ্য করেন জামলা গ্রামের সামছের গাজীর ছেলে মাদক ব্যবসায়ী সালাম। সালাম একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী সে আমাকে দিয়ে বিভিন্ন অপকর্ম করাই তাকে কিছু বললে সে আমাকে প্রাণ-নাশেরও হুমকি ধামকি দিতে থাকে। আমাকে সাথে নিয়ে সালাম বিভিন্ন স্থান থেকে গরু, ছাগল, সেচ-মটর চুরি করেছে আজও দু'জনে একসঙ্গে বসে মাদক সেবন করছিলাম তখন এলাকাবাসী জানতে পেরে আমাকে আটক করেন এবং সালাম সেখান থেকে পালিয়ে যান। এ সম্পর্কে শ্যামকুড় ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ আলমগীর হোসেন বলেন, আল-আমিন একজন পেশাদার চোর চক্রের সদস্য তার সাথে সালামসহ যুক্ত রয়েছে অনেকে তাকে বিভিন্ন ভাবে ভয় ভীতি দেখিয়ে সালাম চুরি করতে বাধ্য করেন সেটা সে স্বীকার করেছেন। সালাম একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী তার সাথে যুক্ত রয়েছেন আরও অনেকে তাকে বার-বার মাদক ব্যবসা থেকে নিজেকে সরিয়ে নিতে বললে সে কাউকে তর্কা না করে নিজের ব্যবসা চালিয়ে যায়। এ সম্পর্কে মনিরামপুর থানার এস,আই পারভেজ হোসেন বলেন, আল-আমিন হোসেনকে মাদকসহ আটক করেছে এলাকাবাসী। সে একজন পেশাদার চোর চক্রের সদস্য সেটা নিজে স্বীকার করেছেন এবং তার সাথে সালাম নামে এক মাদক ব্যবসায়ী যুক্ত রয়েছেন। আমরা আল-আমিনকে গ্রেপ্তার করেছি এবং আজ তাকে আদালতে সোপর্দ করেছি।
