দেশকে উন্নয়নের রোল মডেল বানিয়েছেন শেখ হাসিনা: প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য
স্টাফ রির্পোটার, মনিরামপুর (যশোর) থেকেঃ বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বাবু স্বপন ভট্টাচার্য্য বলেছেন_ দেশকে উন্নয়নের রোল মডেল বানিয়েছেন শেখ হাসিনা এ ভাবে দেশের উন্নয়নের ধারা অটুট রাখতে আমাদের আরও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের শিক্ষাপ্রতিষ্ঠান, বিদ্যুতায়ন, মসজিদ-মন্দির রাস্তাঘাটসহ সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হচ্ছে। করোনার প্রভাবে উন্নয়ন কার্য কিছুটা বাধাগ্রস্থ হলেও বর্তমান সময়ে শেখ হাসিনার প্রচেষ্ঠায় তার পুষিয়ে সম্ভব হয়েছে দেশের সার্বিক উন্নয়ন। দেশকে আরও উন্নতিশীল হিসাবে গড়ে তুলতে আমাদের সকলকে একত্রে কাজ করতে হবে। দেশের উন্নয়ন অব্যহত রাখতে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করতে হবে। গত ২২ ফেব্রুয়ারি (বুধবার) বিকালে মনিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নে হাসাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ইকরামুল কাবিরের সভাপতিত্বে ও ইউনিয়ন আ.লীগ নেতা হাজী রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মনিরামপুর উপজেলা থেকে বার-বার নির্বাচিত পৌর মেয়র আলহাজ্ব অধ্যাক্ষ কাজী মাহমুদুল হাসান, উপজেলা আ.লীগের তরুণ নেতা এ্যাড, বশির আহম্মেদ খান, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, উপজেলা (ভূমি) নির্বাহী কর্মকর্তা আলী হাসান, উপজেলা আ.লীগ নেতা ও ১২ নং শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ আলমগীর হোসেন।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মনিরামপুর উপজেলা আ.লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক বাবু অজিত কুমার ঘোষ, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক এস, এম নজরুল ইসলাম, শ্যামকুড় ইউনিয়ন আ.লীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন, আ.লীগ নেতা শিক্ষক পলাশ হোসেন, আজিজ, শৈবাল, ইউপি সদস্য মোঃ ইকবাল হোসেন, সিরাজুল ইসলাম, মহিলা ইউপি সদস্য ছবিরুন্নেছা ছবি, রওশারা রশিদ, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মুহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, বিল্লাল হোসেন, জহুরুল ইসলাম, আশিক হোসেন, আবু সাঈদ, ড. এস, এম আজাদ, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ওয়াহিদ মুরাদ সাগর, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা মিজানুর রহমান, চালুয়াহাটি ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাজু আহম্মেদ, শ্যামকুড় ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ রবিউল ইসলাম, মিজানুর রহমান, জুয়েল রানা, জি, এম মেহেদি হাসান, বাপ্পি, আবিদ, রনিসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা।
