#https://www.youtube.com/@mntvjashore3078

যশোরে উৎসবমুখর পরিবেশে ইউপি চেয়ারম্যান রাজু আহম্মেদের জন্মদিন পালন

 যশোরে উৎসবমুখর পরিবেশে ইউপি চেয়ারম্যান রাজু আহম্মেদের জন্মদিন পালন


মোঃ ওয়াজেদ আলী স্টাফ রিপোর্টার::যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহম্মেদের জন্মদিন উপলক্ষে তাঁর কার্যালয়ে কেক কেটে উদযাপন করা হয়েছে। সোমবার (১৩ ফেব্রুয়ারী) ইউপি ভবনে চেয়ারম্যানের ব্যবসায়িক ও নিজস্ব স্টাফবৃন্দদের পক্ষে যশোর সদর উপজেলা ছাত্রলীগের সদস্য মোঃ ইমরান আলী, রামনগর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক যুবলীগ নেতা সোহেল রানা রনি ও যুবলীগ নেতা রানা আহমেদের আয়োজনে উৎসবমুখর পরিবেশে জন্মদিন উদযাপন করা হয়। এ বিষয়ে আয়োজক বৃন্দ বলেন, যশোর সদর-৩সনের মাননীয় সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ ভাইয়ের স্নেহভাজন ও সদর উপজেলা পরিষদের জনপ্রিয় ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল ভাইয়ের আস্থাভাজন ব্যক্তিত্ব নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান মোঃ রাজু আহম্মদ ভাইয়ের জন্মদিনে আমরা জানাচ্ছি নিরন্তর শুভ কামনা ও অভিনন্দন।সুন্দর ও সাফল্যমণ্ডিত হোক ভাইয়ের আগামীর দিনগুলো, সেই শুভ প্রত্যায়ে জানাচ্ছি শুভ জন্মদিন। আমরা এভাবেই পূর্বের ন্যায় আগামীতেও সারাজীবন তাঁর স্নেহের ছায়াতলে থাকবো। এ সময় আরোও উপস্থিত ছিলেন রাকিব হোসেন, পলাশ ও ফারুক হোসেন সহ বিভিন্ন স্টাফ ও নেতৃবৃন্দ।

Post a Comment

Previous Post Next Post