#https://www.youtube.com/@mntvjashore3078

কেন্দুয়ায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 কেন্দুয়ায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত



লাভলী আক্তার কেন্দুয়া প্রতিনিধিঃ


বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে নেত্রকোনার কেন্দুয়ায়  ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী। উপজেলা সদরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে  বুধবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের  নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে প্রবেশ করে।

সন্ধ্যায় পুনর্মিলন ও আলোচনা সভার আয়োজন  করা হয়। উপজেলা ছাত্রলীগের আহবায়ক ইকতিয়ার হোসেন তালুকদার ও যুগ্ম আহবায়ক আব্দুল আউয়ালের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান  সড়ক প্রদক্ষিণ শেষে সভাস্থলে এসে মিলিত হয়।

আহবায়ক ইখতিয়ার হোসেন তালুকদার ও যুগ্ম আহবায়ক আব্দুল আউয়ালের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের  যুগ্ম সাধারন সম্পাদক কামরুল হাসান ভুঞা, তাজুল ইসলাম তাজু, দপ্তর সম্পাদক আসাদুল করীম মামুন,  বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক ছানাসহ আ .লীগ, ছাত্রলীগ,যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।

Post a Comment

Previous Post Next Post